
আহম্মদ কবির স্টাফ রিপোর্টার তাহিরপুরঃসুনামগঞ্জের তাহিরপুরে এক হিন্দু পরিবারের উপর হামলা বাড়িঘর ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে।বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর)রাতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।আহত পরিবারের তথ্যমতে জানাযায় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এরশাদ সর্দার রাত মদ্যপান করে আহতদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো।এই সময় এই পরিবারের কয়েকজন মহিলা গরমের জন্য ঘরের বাহিরে ছিল,তখন এরশাদ তাদের দেখে এগিয়ে আসতে থাকলে তারা ভয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল,কেন দরজা বন্ধ করেছে এই জন্য এরশাদ ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করতে থাকে এই সময় আহত চয়ন পাল এর মা আহত পন্টলি পাল বাধা দিলে উনার হাতে আঘাত করলে উনার একটি হাত ভেঙ্গে যায়।এই সময় চন্দন পাল ও বিজন পাল বাড়ির বাহিরে ছিল।সংবাদ পেয়ে বাড়িতে এসে,এই ঘটনা শুনে এরশাদ কে জিজ্ঞাস করার জন্য তার বাড়িতে গেলে এরশাদ এর পরিবারের সবাই মিলে তাদের মারধর করে গুরুতর আহত করলে স্থানীয়রা উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ প্রেরণ করে। এ ঘটনায় এরশাদ সহ কয়েকজনের বিরুদ্ধে তাহিরপুর থানায় অভিযোগ দায়ের করে ভিকটিমের পরিবারতাহিরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মাইন উদ্দিন জানান এ ঘটায় অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





























