
সোহেল রানা তালতলী প্রতিনিধ:
বরগুনার তালতলীতে মৎস্য কর্মকর্তাদের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্রসমাজ এর যৌথ অভিযানে, সুইজগেট বন্ধ করে পাতা অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বাজার সংলগ্ন সুইচগেটে এ অভিযান পরিচালনা করা হয়। ঐ সময় সুইচ গেটে পাতা ৪/৫টি জাল পাওয়া যায় এবং সেগুলোকে জব্দ করে সেখানেই পুড়িয়ে ফেলা হয়।
জানা গেছে দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি প্রভাবশালী মহল সুইজগেট বন্ধ করে জাল পেতে মাছ শিকার করে আসছিল। এতে এলাকার খাল গুলোতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলবদ্ধতার সৃষ্টি হয় এবং অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে আসছে। অন্যদিকে নদী থেকে ওঠা মা মাছ গুলো শিকার হওয়ায় মাছের প্রজনন কমে যাচ্ছে। যার ফলে এলাকার জেলেরাও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি মাছের সংখ্যা কমে যাওয়ায় সাধারণ মানুষের ক্রাই ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা আলোকিত সকলকে জানান, মৎস্য কর্মকর্তাদের অভিযোগে উপজেলার পচাকোড়ালিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে নিয়ে একটি অভিযান পরিচালিত করি,সেখানে সুইচগেটের পাতা কিছু অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। সুইচ গেট বন্ধ করে পাতা এ অবৈধ জালের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।





























