
আবু রায়হান, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলার ছিলিমপুর ইউনিয়ন বিএনপি ও বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলামের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছেন স্হানীয় ব্যবসায়িরা।
বুধবার বেলা ১১টার দিকে হামলায় সম্পৃক্ত টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর ও ছিলিমপুরের চিহ্নিত চাঁদাবাজ ও ভুমিদস্যু সাজ্জাদ হোসেন সবুজসহ জড়িতদের শাস্তির দাবিতে ছিলিমপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন-টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক মো:আলমগীর হোসেন, দেউলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন জাহাঙ্গীর, ছিলিমপুর বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ডা. শহিদুল ইসলাম, আটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম খলিল, ছিলিমপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মোঃ আজহারুল ইসলাম মল্লিক প্রমুখ।
এ সময় সমিতির সাধারণ ব্যবসায়ীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে দোষীদের গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।
এরআগে, গত সোমবার (১৩ এপ্রিল) ওই হামলা মামলার ২ নং আসামী মো. শাহিনুর রহমান বল্টু নামের একজনকে গ্রেফতার ও কারাগারে পাঠিয়েছে দেলদুয়ার থানা পুলিশ।
দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, মামলার একজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল রাত পৌনে নয়টার দিকে সাজ্জাত হোসেন সবুজের নেতৃত্বে ছিলিমপুর ইউনিয়ন বিএনপি ও বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলামের উপর উক্ত হামলার ঘটনাটি ঘটে।
শুভ্র/

























