
সাদিয়াত হোসেন: স্টাফ রিপোর্টার
ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগত মান নিশ্চিতকরণে ডিজিটাল মনিটরিং ও খোলা ভোজ্যতেল বাজারজাত বন্ধকরণে জনসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি ) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক সুলতান আলম।
টাঙ্গাইল জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম সচিব বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগত মান নিশ্চিত করতে খোলা ড্রামে ভোজ্যতেল বাজারজাতকরণ বন্ধ করা প্রয়োজন। ড্রামে ভোজ্যতেল বাজারজাতকরণ বন্ধে মাঠ পর্যায়ে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের স্থানীয় সরকারের উপ পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ড. মিনহাজ উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মো.আবু জুবায়ের উজ্জ্বল সহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।





























