শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ কোনাজাল দিয়ে পোনামাছ নিধনে মেতে উঠেছে জেলেরা

প্রকাশিত:শনিবার ০৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৩ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আহম্মদ কবির স্টাফ রিপোর্টার তাহিরপুরঃ "ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এবারের মৎস্য সপ্তাহের এই স্লোগান যেন ম্লান হতে যাচ্ছে, মা মাছের অভয়ারণ্য খ্যাত গুরুত্বপূর্ণ জলাভূমি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে।এই হাওরের প্রতিটি নদীনালা খালবিলে অবাধে নিষিদ্ধ কোনাজাল,কারেন্ট জাল,চায়না দুয়ারি জাল ও হাওরের পরিবেশ ধ্বংসাত্মক প্লাস্টিকের ছাই দিয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোণা নিধনে মেতে উঠেছে স্থানীয় কিছু অসাধু জেলেরা।হাওর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা টাঙ্গুয়ার হাওর সমিতির দায়িত্বশীল লোকজন ও আনসার সদস্যদের সামনে জেলেদের এমন অপকর্ম হচ্ছে তবুও তারা অদৃশ্য কারণে নিরবতা পালন করছেন। এতে এই হাওরে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবার আশঙ্কা করছে স্থানীয় সচেতন মহল।সরেজমিন টাঙ্গুয়ার হাওরের তেকুইন্যা,বেরবেরিয়া,বালুয়ারডুবা,রৌয়া রূপাবুই সহ কয়েকটি বিল ঘুরে দেখাযায়,এসব বিল গুলোতে নিষিদ্ধ কোনাজাল,কারেন্ট জাল,চায়না দুয়ারি জাল,ও হাওরের পরিবেশ ধ্বংসাত্মক প্লাস্টিকের ছাই দিয়ে অবাধে জেলেরা বিভিন্ন প্রজাতির মাছের পোণা নির্বিঘ্নে নিধন করছে। এসব নিষিদ্ধ জাল দিয়ে মৎস্য নিধন ঠেকাতে তাহিরপুর ও মধ্যনগর উপজেলা প্রশাসন মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও স্থানীয়দের তথ্যমতে জানাযায় টাঙ্গুয়ার হাওর সমিতির দায়িত্বশীল লোকজন ও আনসার সদস্যরা এসব অসাধু জেলেদের সাথে আঁতাত থাকার কারণে। এই অসাধু জেলেদের নিষিদ্ধ জাল দিয়ে অবৈধভাবে মৎস্য নিধন ঠেকানো সম্ভব হচ্ছে না। যদিও মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে এই সময়ে টাঙ্গুয়ার হাওরে মৎস্য আহরণ নিষিদ্ধ রয়েছে। কিন্তু স্থানীয় কিছু চিহ্নিত অসাধু লোক টাঙ্গুয়ার হাওর সংগঠনের দায়িত্বশীল লোক ও আনসার সদস্যদের সহায়তায় বাহির হতে কোনাজাল ও জেলে এনে টাঙ্গুয়ার হাওরে পোনামাছ নিধনের এই অপকর্ম চালিয়ে যাচ্ছে।জানাযায় কোনাজালের ছিদ্র মশারির ছিদ্রের চেয়েও ছোট হওয়ায় এই জালে মাছের একেবারে ছোট পোনাটিও উঠে আসে।অনেক সময় মাছের ডিমও আটকা পড়ে যায়। এই কোনাজাল নিষিদ্ধ কারেন্ট জালের চেয়েও ভয়ংকর।টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর প্রায় ১২৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামে পরিচিত। হাওরটি কে দেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে।স্থানীয়রা জানান নিষিদ্ধ কোনাজাল দিয়ে প্রতিদিন ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত পালাক্রমে চলে পোনামাছ শিকার। একেকটা কোনাজালের সাথে ৮-১০ জন করে দল গঠন করে ১৫-২০টি জালের সংঘবদ্ধ জেলেরা প্রতিটি কোনাজালে কমপক্ষে ৩০-৪০ কেজি করে পোনামাছ নিধন করে। শুধু টাঙ্গুয়ার হাওরেই নয় আশপাশের সবকটি হাওরেই এসব পোনামাছ নিধন হচ্ছে। এইসব পোনামাছ এলাকার বিভিন্ন হাট-বাজারে বিক্রি সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রেরণ করা হয়। হাওর পাড়ের সচেতন মহল জানান টাঙ্গুয়ার হাওর নিয়ে সরকারের দায়িত্বশীলগণ কাগজে কলমে অনেক পরিকল্পনা ও সিদ্ধান্ত করে যাচ্ছেন বহু আগতেকেই কিন্তু এর বিন্দুমাত্র বাস্তবায়ন হতে দেখিনি বরং যতদিন যাচ্ছে হাওরটি হুমকির মুখে পড়ছে, বর্তমানে হাওরটি মুমূর্ষু আবস্থায়।তারা জানান কোন একজন ব্যক্তি যদি হাওরকে সংরক্ষণ করে রাখতে পারে সরকার কেন পারবে না।এখনো সময় আছে হাওরে এইসব পোনামাছ নিধন বন্ধ করে,হাওরের ক্ষতিকর সকল প্রকার কর্মকাণ্ড চিহ্নিত করে এগুলো বন্ধ করতে পারলে । এই এলাকার হাওর বিল নদী-খাল পূর্বের ন্যায় দেশীয় মাছে ভরপুর হয়ে যাবে । এবং টাঙ্গুয়ার হাওর তার পূর্ণতা ফিরে পাবে ।এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্মানিত সদস্য অখিল তালুকদার জানান আমাদের এই সমিতি করার উদ্দেশ্যেই হচ্ছে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ করা ও হাওর পাড়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা।কিন্তু আমাদের মধ্যে কোন সমন্বয় নেই। কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ মিলে তারা তাদের মনগড়া চলছেন, উনারা সমিতির নিয়মনীতি কে কোন তোয়াক্কা না করে তাদের পকেট ভর্তি করার ধান্দায় মেতে উঠেছেন।তারা প্রশাসনের ভয়ভীতি দেখিয়ে জেলেদের কাছ থেকে টাকা মাসোহারা পাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। যারা তাদের চাহিদামতো টাকা দেন তাদের অবৈধভাবে মৎস্য নিধনের বিভিন্ন সুবিধা দিয়ে থাকেন,যাহা এলাকায় জিজ্ঞাসাবাদ করলেই প্রমাণিত হবে।আমরা কি করবো আমাদের কমিটির মধ্যে কোন সমন্বয় নেই,কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ মিলে কী করছেন একমাত্র তারাই ভাল জানেন।আমাদের সাথে তাদের কোন সমন্বয় নেই।শুনলাম অবৈধভাবে মৎস্য নিধনকারী জেলেদের সাথে গোপনে তাদের আঁতাত রয়েছে, এইভাবে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করিএ ব্যাপারে সমিতির কোষাধ্যক্ষ্য আবুল কালাম জানান আমরা প্রতি দুমাস পরপর সভা করি,সভায় সভায় অখিল উপস্থিত থাকে না।তাহলে কীভাবে সমন্বয় হবে।


আরও খবর




রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।