শিরোনাম
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

তেলের মজুদ তলানিতে, বন্ধের পথে ‘ছোট’ ট্রেন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২২ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বুধবার ২২ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জ্বালানির জ্বালা পৌঁছে গেছে ট্রেনে। তেলসংকটে ভুগছে রেল। নিয়মিত সরবরাহ ঘাটতিতে টান পড়েছে মজুদে। এর মধ্যে তলানিতে চলে গেছে সংগ্রহও। এক মাসের মজুদ নেমেছে সাত দিনে। ধীরে ধীরে বন্ধের উপক্রম হচ্ছে দেশের সবচেয়ে বড় এই গণপরিবহন।


ইরানে চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে তেল ও গ্যাসসংকটে পড়েছে পুরো বিশ্ব। পরিস্থিতি মোকাবিলায় চমকপ্রদ পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। তেলের খরচ কমাতে গণপরিবহন ফ্রি করেছে দেশ দুটির রাজধানীসহ জনবহুল অঞ্চলগুলো। তবে উল্টোচিত্র দেখা যেতে পারে বাংলাদেশে।


রাজনীতির মাঠ থেকে সংসদ— সবখানেই সরকারের কর্তাদের মুখে উচ্চারিত হচ্ছে দেশে সংকট নেই জ্বালানির। কিন্তু বাস্তবে কমছে না বিভিন্ন পাম্পে গ্রাহকের দীর্ঘ সারি। তেলের দাম বাড়লেও তেমন উন্নতি ঘটেনি সরবরাহে। এবার টান পড়েছে ট্রেনের চাকায়, এভাবে চলতে থাকলে একে একে বন্ধ হতে পারে রেলসেবা। সামগ্রিক বিষয়ে রেলপথ মন্ত্রণালয় ও রেলের একাধিক দপ্তরের কর্তার সঙ্গে খোলামেলা আলাপ হলো আগামীর সময়ের। উঠে এলো ট্রেনের জন্য তেলের চাহিদা, জোগান ও মজুদের বিদ্যমান চিত্র।


রেলকে তেল দেয় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটি দৈনিক খরচের ভিত্তিতে সরবরাহ করে তেল। এর বাইরে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ রেলের বিভিন্ন ডিপোতে নিয়মিত মজুদ থাকে এক মাসের জ্বালানি। সরবরাহ ঘাটতির কারণে তা নেমেছে কোনো কোনো ডিপোতে সাত, কোনোটিতে ১০ দিনে। প্রতি সপ্তাহে একবার রেলকে ১২ লাখ লিটার তেল দেয় বিপিসি। ট্রেনে সরাসরি পাঠানো হয় দুই অঞ্চলে; পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে। সেখান থেকে বিভিন্ন ডিপোতে করা হয় সংরক্ষণ। সারা দেশে ট্রেন চালাতে প্রতিদিন গড়ে প্রয়োজন হয় এক লাখ লিটার তেল। আর এক লিটার তেলে গড়ে ৩ দশমিক ১৬ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে একটি গাড়ি।


সংকট শুরুর পর থেকে ১০ শতাংশ করে কমছে সরবরাহ। দুই সপ্তাহে ২০ শতাংশের বেশি কমায় তা এখন নেমে গেছে দিনের চাহিদার অনেক নিচে। বাধ্য হয়ে ভাঙছে পুঁজি, তলানিতে যাচ্ছে মজুদ। এমন পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ করার কথা ভাবছে রেল কর্তৃপক্ষ। এক্ষেত্রে সবার আগে গতি থেমে যেতে পারে ‘কম গুরুত্বপূর্ণ ছোট’ ট্রেনের। আগামীর সময়কে এ তথ্য দিলেন খোদ রেলের মহাপরিচালক আফজাল হোসেন। ‘তেলের সরবরাহ যদি এমনই থাকে, তাহলে সর্ব্বোচ ১৫ দিন চলবে ট্রেন। এরপর একে একে গতি থেমে যাবে সব চাকার। শুরুতে বন্ধ হবে ছোট রুটের ট্রেনগুলো’— যোগ করলেন তিনি।


ট্রেন বন্ধের ক্ষেত্রে অগ্রাধিকারের কোনো তালিকা তৈরি হয়েছে কি না, জানতে চাইলে এক কথায় উত্তর দিলেন— ‘না’। কণ্ঠ খানিকটা নিচু করে তিনি জানালেন, কিন্তু ট্রেন বন্ধ করা ছাড়া তো আর কোনো উপায় থাকবে না। গুরুত্ব দিয়ে রেলে তেলের সরবরাহ বাড়ানো দরকার।


‘ঢাকা থেকে চট্টগ্রাম যেতে একটা গাড়ির ১০০ লিটার তেল প্রয়োজন হলে তাতে যাতায়াত করতে পারে কিছু মানুষ। অন্যদিকে ট্রেনে একসঙ্গে হাজারো মানুষ যেতে পারে’— গণপরিবহনের গুরুত্ব তুলে ধরলেন আফজাল হোসেন।


এদিকে বিপিসির কাছে তেলের বিল বাবদ নিয়মিত গড়ে ১০০ কোটি টাকা বকেয়া থাকে রেলের। হঠাৎ করে সেই বকেয়া ৩০০ কোটিতে ঠেকেছে। এই পাওনা চলতি অর্থবছরে শোধ করতে পারবে না রেল। এর জন্য তাকিয়ে থাকতে হবে আগামী অর্থবছরে বাড়তি বরাদ্দের দিকে।


আরও খবর
মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬





বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির

মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

বন্ধ ৬টি পাটকল ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত

জ্বালানি সংকটের সঙ্গে লোডশেডিং, চাপে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো

‘নারীদের জন্য সুস্থ রাজনৈতিক পরিবেশের ব্যবস্থা করে দিতে পারছে না কেউই’

যানজট নিরসনে রাজধানীতে বসছে ৫০ আধুনিক সিগন্যাল বাতি

লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রামের মানুষ

কুমিল্লার সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দেওয়া হলো

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা

বিসিবি নির্বাচনে কি ফের সভাপতি হচ্ছেন তামিম?

কুষ্টিয়ায় ছয় হত্যায় হানিফের মামলায় তদন্ত কর্মকর্তার জেরা শেষ

পাম্পে কমছে অপেক্ষা, ‘ফুয়েল পাস’ ছাড়া তেল মিলছেও কম

‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?

যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান

সবার প্রচেষ্টায় হাম কন্ট্রোলে আসছে: স্বাস্থ্যমন্ত্রী

ধানঘড়া চারমাথায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ: স্থানীয়দের উদ্বেগ ‎

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

কুকরী মুকরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রনেতা রিমন

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ধানঘড়ায় মাদকবিরোধী সংবাদ প্রচারের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ,মেসেঞ্জারে হুমকি

মনপুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো মিজানুর রহমান কবির

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

‎ধানঘড়ায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রাথমিক বিদ্যালয় মাঠে নজরদারি জোরদার

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

‎সংবাদ প্রচারের পর যুব সমাজের উদ্যোগে উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরার চম্পাফুল স্কুলে স্বপন ঘোষের নিয়োগের বৈধ্যতা নিয়ে নানান প্রশ্ন; ২৮ বছর যাবৎ তুলছেন বেতন-ভাতা

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

যানজট নিরসনে রাজধানীতে বসছে ৫০ আধুনিক সিগন্যাল বাতি

লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রামের মানুষ

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা

পাম্পে কমছে অপেক্ষা, ‘ফুয়েল পাস’ ছাড়া তেল মিলছেও কম

যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান

সবার প্রচেষ্টায় হাম কন্ট্রোলে আসছে: স্বাস্থ্যমন্ত্রী

বিমস্টেক ইয়ুথ লিডারশিপ প্রোগ্রামে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন শেখ রিফাদ মাহমুদ

‘জুলাই থেকে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পাবে শিক্ষার্থীরা’

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি, বাড়ল সরকারি ছুটি