শিরোনাম
নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের আয়োজনে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে বিভিন্ন পেশাজীবি মানুষদের নিয়ে শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে শিক্ষকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল: মুরাদনগরে মাদকসেবীকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ,ডিম ও গরুর মাংস বিক্রি শুরু শেরপুর সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা সোহেল মাহমুদ আহবায়ক ও আলিফ আহমেদ রাজীব সদস্য সচিব রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই টেটাবিদ্ধ বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া নজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ ঢাকা -সিলেট মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
অশ্লীল ছবি-ভিডিও ধারণ

‘তিশাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেন মুশতাক’

আদালত প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আইডিয়াল স্কুলের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ ও কলেজটির একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশার বিয়ের খবর পুরনো। তবে অমর একুশে বইমেলায় মুশতাকের লেখা দুটি বই প্রকাশ নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এ দম্পতি। তাদের নিয়ে সমালোচনাও কম চলছে না। সম্প্রতি তিশা-মুশতাক দম্পতিকে এক প্রকার তাড়া করে বইমেলা ছাড়া করেন পাঠক, ক্রেতা ও দর্শনার্থীরা। এ নিয়ে নিজেদের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন তারা। দ্বারস্থ হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশেরও।



এদিকে, ধর্ষণের অভিযোগে মুশতাকের বিরুদ্ধে ২০২৩ সালের ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ নালিশি মামলা করেন তিশার বাবা সাইফুল ইসলাম। মামলায় শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়। পরে আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি গুলশান থানাকে এজাহার হিসেবে নথিভুক্ত করার আদেশ দেন। সে অনুযায়ী মামলাটি নথিভুক্ত করে থানা পুলিশ।


যেভাবে জামিন পান মুশতাক-ফাওজিয়া

ওই মামলায় আত্মসমর্পণ করে গত বছরের ১৯ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন পান মুশতাক। পরে উচ্চ আদালত থেকে আগাম জামিন পান অধ্যক্ষ ফাওজিয়া। গত ১৭ আগস্ট মুশতাককে আগাম জামিন দেন উচ্চ আদালত। পরে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের শর্ত অনুযায়ী, মুশতাক ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন।



যা বলছেন তিশার বাবা

মুশতাকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি দেবেন মর্মে আদালতে সময় আবেদন করেছেন তিশার বাবা সাইফুল ইসলাম। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে সিনথিয়া ইসলাম তিশাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছেন খন্দকার মুশতাক আহমেদ। মুশতাক আমার মেয়ের অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে রেখেছেন। পরে সেগুলোকে পুঁজি করে তিশাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছেন। তিনি এভাবে অনেক মেয়ের জীবন নষ্ট করেছেন।




তিশার বাবা আরও বলেন, আমি আমার মেয়েকে ধর্ষণের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদনে নারাজি দেবো। শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবো।



তবে সাইফুল ইসলামের এসব অভিযোগ অস্বীকার করেছেন মুশতাক আহমেদ। তিনি  বলেন, আমি তিশাকে দেশের আইন মেনে এবং ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে করেছি। তাকে বিয়ে করার জন্য কোনো জবরদস্তি করিনি।


ধর্ষণের অভিযোগে করা মামলা থেকে মুশতাকে অব্যাহতির সুপারিশ করে ২০২৩ সালের ৩০ অক্টোবর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা। প্রতিবেদনে মামলা দায়েরে ‘তথ্যগত ভুল হয়েছে’ বলে উল্লেখ করা হয়। সেই প্রতিবেদনের ওপর গত ৩০ জানুয়ারি নারাজি দেওয়ার জন্য সময় আবেদন করেন মামলার বাদী।


সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩ মার্চ এ মামলার শুনানির জন্য দিন ধার্য করেছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন। নারাজির দেওয়ার আবেদনে তিশার বাবার আইনজীবী মো. ওমর ফারুক উল্লেখ করেন, মামলাটির সঠিক তদন্ত না করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনের ওপর নারাজি দেওয়া হবে।



এ বিষয়ে তিশার বাবা বলেন, মুশতাক আমার মেয়ে তিশাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছেন। তিনি আমার মেয়ের কিছু অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করছেন। ১০-১২ জন ছেলেকে ভাড়া করে আমার মেয়ের অশ্লীল ছবি তুলেছেন। মুশতাককে বিয়ে না করলে তিশার এসব ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন। আমার মেয়েকে মুশতাক বলেছেন, ‘তুমি আমাকে বিয়ে না করলে তোমার বাবা-মাকে মেরে ফেলবো’। তিশাকে বাধ্য করে বিয়ে করেছেন মুশতাক।



অভিযোগ অস্বীকার মুশতাকের

তবে খন্দকার মুশতাক বলছেন, আমি দেশের আইন মেনে এবং মুসলিম শরিয়া মোতাবেক তিশাকে বিয়ে করেছি। বিয়েতে তিশাকে কোনো জবরদস্তি করিনি। সার্টিফেকেট অনুযায়ী তিশার বয়স যখন ১৮ বছর এক মাস তখন আমি তাকে বিয়ে করেছি। তখন তিশার প্রকৃত বয়স ১৯ বছর। আমার বিরুদ্ধে ঠাকুরগাঁয়ে অপহরণের অভিযোগে যে মামলা করা হয়েছিল তা শেষ হয়ে গেছে।



তিনি আরও বলেন, তিশা আদালতে জবানবন্দি দিয়েছে, সে স্বেচ্ছায় আমাকে বিয়ে করেছে। তার বাবা-মা এ বিয়ে মেনে নিতে পারবেন না বলেই মামলা করেছেন।


স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মুশতাকের সঙ্গে পরিচয় হয় তিশার। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমনকি বিভিন্ন সময়ে স্কুল ফাঁকি দিয়ে খন্দকার মুশতাকের সঙ্গে ঘুরতে যেতেন ভিকটিম। স্কুলের অধ্যক্ষ বা অন্য কোনো শিক্ষক বিষয়টি জানতেন না বলেও চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



কী আছে পুলিশি প্রতিবেদনে

প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, ভিকটিম তিশা আদালতে হাজির হয়ে স্বেচ্ছায় জবানবন্দি দেন। তাতে তিনি জানান, চলতি বছরের (২০২৩ সালের) ২৫ মার্চ তিনি স্বেচ্ছায় ১০ লাখ টাকা দেনমোহরে খন্দকার মুশতাক আহমেদকে বিয়ে করেন। বিজয়নগর কাজী অফিসে ইসলামি শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে হয়। ভুক্তভোগী কলেজছাত্রীর বয়স ১৮ পূর্ণ হলে আসামি মুশতাক তাকে বিয়ে করেন। এক্ষেত্রে ভুক্তভোগীকে কেউ কোনো ধরনের প্ররোচনা দেননি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।



সাক্ষ্য-প্রমাণ মিললে মামলাটি ফের চলবে

চূড়ান্ত প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা আরও উল্লেখ করেন, বাদী বিভিন্ন সময়ে অধ্যক্ষকে অভিযোগ করেন তার মেয়ে স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান। এ অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করে ভুক্তভোগীকে মৌখিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। সেসময় স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়ার কথা স্বীকার করেন ভিকটিম। ভবিষ্যতে এভাবে আর যাবেন না বলেও স্বীকারোক্তি দেন।




প্রতিবেদনে আরও বলা হয়, সবকিছু বিবেচনায় আসামি খন্দকার মুশতাক ও অধ্যক্ষ ফাওজিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সেংশোধনী-২০০৩) এর ৯(১)/৩০ ধারায় অপরাধ প্রামাণিত না হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। তবে ভবিষ্যতে মামলার ঘটনার বিষয়ে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে মামলাটি পুনরুজ্জীবিত করা হবে বলে উল্লেখ করা হয়।


২০২৩ সালের ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে এ মামলা করেন ভুক্তভোগীর বাবা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন। এরপর গুলশান থানা মামলাটি এজাহারভুক্ত করে।


মামলার এজাহারে যা বলা হয়েছে

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার মেয়ে (ভুক্তভোগী) মতিঝিল আইডিয়ালের একাদশ শ্রেণির ছাত্রী। আসামি মুশতাক বিভিন্ন অজুহাতে কলেজে আসতেন এবং ভুক্তভোগীকে ক্লাস থেকে প্রিন্সিপালের কক্ষে ডেকে নিতেন। খোঁজখবর নেওয়ার নামে আসামি ভুক্তভোগীকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করতেন। কিছুদিন পর আসামি মুশতাক ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ভুক্তভোগীকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে করেন। পাশাপাশি ভুক্তভোগী ও তার পরিবারকে ঢাকা ছাড়া করবেন বলেও হুমকি দেন মুশতাক।


আরও পড়ুন: যা বলছেন মুশতাক-তিশা


এজাহারে আরও বলা হয়, এ ধরনের আচরণের বিষয়ে কলেজের অধ্যক্ষকে (২ নম্বর আসামি) ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন ভুক্তভোগীর বাবা। তিনি (অধ্যক্ষ) ব্যবস্থা নিচ্ছি বলে আসামি মুশতাককে তার কক্ষে ডাকেন। পরে ভুক্তভোগীকেও ক্লাস থেকে ডেকে এনে কক্ষের দরজা বন্ধ করে দিয়ে মুশতাককে সময় ও সঙ্গ দিতে বলেন।


এ বিষয়ে বাদী ২ নম্বর আসামির (অধ্যক্ষ) কাছে প্রতিকার চাইতে গেলেও তিনি কোনো সহযোগিতা করেননি। বরং আসামি মুশতাককে অনৈতিক সাহায্য করতে থাকেন। উপায় না পেয়ে বাদী গত ১২ জুন তিশাকে ঠাকুরগাঁওয়ের বাড়িতে নিয়ে গেলে আসামি মুশতাক তার লোকজন দিয়ে তাকে অপহরণ করেন। এরপর বাদী জানতে পারেন আসামি মুশতাক একেক দিন একেক স্থানে রেখে তিশাকে অনৈতিক কাজে বাধ্য এবং যৌন নিপীড়ন করছেন।


আরও খবর




সরকারি খেজুর বিতরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে — এমপি মোশারফ হোসেন

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের আয়োজনে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে বিভিন্ন পেশাজীবি মানুষদের নিয়ে শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে শিক্ষকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল:

মুরাদনগরে মাদকসেবীকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ,ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

শেরপুর সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা সোহেল মাহমুদ আহবায়ক ও আলিফ আহমেদ রাজীব সদস্য সচিব

রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই টেটাবিদ্ধ

বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া নজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ ঢাকা -সিলেট মহাসড়ক অবরোধ

‎চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা,প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক আলামিন হোসেনের মায়ের মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শোক

‎স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ৪৮ ঘন্টার মধ্যে অপহরণ হওয়া পারভেজ কে উদ্ধার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

​রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর হামলা : সন্ত্রাসী মিশাল ও ইব্রাহিম গ্রেপ্তার

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

​রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবে হামলা ও চাঁদাবাজি, সভাপতিকে কুপিয়ে জখম

​রাজশাহীতে সামারি কোর্টের হানা, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

​লাইসেন্স ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি, নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে জরিমানা

​বগুড়ায় বিএসটিআইয়ের অভিযান : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ও দণ্ড

হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে নিতে প্রসিকিউশনের আবেদন

রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত

​রাজশাহীতে কেনাকাটার সময় আইনজীবীর স্ত্রী-সন্তানের ওপর হামলা, টাকা ছিনতাই

​রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট : মামলা, তদন্তে পিবিআই