
মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার তিতাস থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ শহীদ উল্ল্যাহ। মঙ্গলবার রাতে সাবেক ওসি মোহাম্মদ মামুনুর রশীদের স্থলাভিষিক্ত হয়ে তিনি থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি কুমিল্লা সদর কোর্টে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
নতুন ওসি তিতাস উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সাড়া দেশে পুলিশের মধ্যে বদলির প্রকৃয়া চলমান রয়েছে। এর অংশ হিসেবে তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদকে কুমিল্লা ডিএসবিতে বদলি করা হয়।





























