
মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার তিতাসে বন্ধন ইলেকট্রনিক্সের দ্বিতীয় শো-রুম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কড়িকান্দি বাজারের মোল্লা সুপার মার্কেটে ফিতা কেটে এ শো-রুমটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গণি ভূঁইয়া, সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন সরকার চেয়ারম্যান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী মো. আলী হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক আক্তার ব্যাপারী, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসামৎ রুবি ইসলাম, কুমিল্লা উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফায়েল হোসেন খান, কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহর মুন্সি, সাধারণ সম্পাদক হাসান মোল্লা, প্রতিষ্ঠানটির পরিচালক শাহআলম, মুক্তার হোসেন, খাইরুদ্দিন, হাফেজ মো: শাহজালাল হানাফি, মাসুদ রানা, নজরুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম মিন্টু, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম, মসজিদ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম বিজয়, তিতাস উপজেলা জাসাসের আহ্বায়ক সামির হোসেন ও উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনসহ বাজারের ব্যবসায়ীরা।





























