
কবির হোসেন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক আবুল কাশেম (৫৫) নিহত হয়েছে। সে উপজেলার রহনপুর পৌর এলাকার নূনগোলা মহল্লার নূর মোহাম্মদের ছেলে ।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫ টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের হিরুপাড়া চাঁনপুর রেল ক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে।
আমনুরা রেলও পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোঃ আইনুল হক জানান, বিকেল ৩টায় সময় রাজশাহী হতে ছেড়ে আসা রহনপুর অভিমুখী কমিউটার ৭৭নং ট্রেনটি আনুমানিক সারে ৪টার দিকে, রহনপুর রেল স্টেশন থেকে ২ কিলোমিটার আগে হিরুপাড়া চাঁনপুর রেল ক্রসিং এ একটি ট্রাক্টর রেল লাইন পার হতে গিয়ে আটকিয়ে যায়। এ সময় টেনের সাথে সংঘর্ষে ট্রাক্টরের চালক নিহত হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





























