
এমডি আরাফাত আলী,স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রাব্বি হোসেনের মাতার কবর জিয়ারত করেছেন বিএনপি'র জাতীয় স্থায়ীয় কমিটির সদস্য ডাক্তার শহিদুল আলম। সোমবার (১২ মে) রাত ৮ টার সময় উপজেলার মৌতলা ইউনিয়নে যেয়ে কাজী রাব্বি হোসেনের মাতার কবর জিয়ারতের পাশাপাশি দেশের মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস্য নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী ফয়সাল কবির,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রাজু আহম্মেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ, সেচ্ছাসেবক দলের আহবায়ক সেলীম হোসেন, ছাত্র দলের সভাপতি সাদ্দাম হোসেন, সদস্য সচিব পারভেজ হোসেন, ইউপি সদস্য মির্জা সাদেক হোসেন,
ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তৈয়নুর রহমান, মৌতলা ইউনিয়নের ছাত্র দলের সভাপতি রাজু আহমেদ, যুবনেতা আলমগীর হোসেন, শেখ পলাশ হোসেন সহ বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























