শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার
সোমবার ১৬ মার্চ ২০২৬
সোমবার ১৬ মার্চ ২০২৬

ভারতীয় ঠিকাদার-শ্রমিকেরা নেই, কাজ বন্ধ আশুগঞ্জ-আখাউড়া চার লেনের

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়ক প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। প্রকল্পের ভারতীয় ঠিকাদার ও নির্মাণশ্রমিকেরা নিরাপত্তাহীনতার কারণে দেশে ফিরে যাওয়ায় গত ৫ আগস্ট থেকে কাজ বন্ধ। কাজ আবার কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রকল্পের কর্মকর্তারাও।


মহাসড়কের নির্মাণকাজ বন্ধ থাকায় দুর্ভোগ ও ভোগান্তি বেড়েছে মানুষের। বিষয়টি জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ইতিমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছেন। তিনি বলেন, চিঠিতে নির্মাণাধীন মহাসড়কটির বর্তমান চিত্র ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।


প্রকল্প সূত্র জানায়, আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার দীর্ঘ চার লেন মহাসড়ক নির্মাণের প্রকল্প নেওয়া হয় ভারতের সঙ্গে সড়কপথে আন্তবাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে। ২০১৭ সালের ১ এপ্রিল কাজ শুরু হলেও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০১৭ সালের ২০ জুলাই প্রকল্পটি অনুমোদন দেয়। প্রকল্পের খরচ ধরা হয় ৫ হাজার ৭৯১ কোটি টাকা। এর মধ্যে ভারতীয় ঋণ ২ হাজার ৯৮২ কোটি টাকা। প্রকল্পটি তিনটি প্যাকেজে বাস্তবায়িত হচ্ছিল। কাজটি পায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। ২০২১ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও করোনা মহামারিসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে কাজ শুরু হয়নি। পরে তিন দফা সময় বাড়ানো হয়। সে অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুন নির্মাণকাজ শেষ করার কথা। তবে গত জুন পর্যন্ত কাজের অগ্রগতি ৫০ শতাংশ। 


সূত্র জানায়, এই মহাসড়ক প্রকল্পে কর্মরত ছিলেন ৩৬০ ভারতীয় নাগরিক। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর এই প্রকল্পের ভারতীয় ঠিকাদার, প্রকৌশলী ও নির্মাণশ্রমিকেরা নিরাপত্তার অজুহাত দেখিয়ে নিজ দেশে চলে গেছেন। একজনও আর ফেরেননি। ফলে এক মাস ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। এতে প্রকল্পটির ভবিষ্যৎ শঙ্কায় পড়েছে। প্রকল্পের মালপত্র অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় কিছু কিছু চুরিও হচ্ছে।


চার লেন মহাসড়কের নির্মাণকাজ অর্ধসমাপ্ত থাকায় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে চলাচলে মানুষের দুর্ভোগ চরম রূপ নিয়েছে। মহাসড়কের এক পাশে খানাখন্দ থাকায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। তীব্র যানজটও হচ্ছে। পথচারী আলম মিয়া বলেন, এই সড়কে চলাচল করা যায় না। আশপাশের বাসাবাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠানে ধুলার জন্য বসা যায় না। আবার বৃষ্টি হলে কাদা হয়ে যায়। দ্রুত কাজ শেষ হলে মানুষের কষ্ট যাবে।


মাইক্রোবাসের চালক কামাল হোসেন জানান, খানাখন্দের কারণে মহাসড়কের ঘাটুরা, বিরাসার, পৈরতলা, পুনিয়াউট, রাধিকা এলাকায় যানজট লেগে থাকে। ট্রাকচালক আবু হানিফ জানান, ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকার পাশাপাশি যানবাহনের নাট-বল্টু, চাকা, ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।


সড়কটি ব্যবহারকারী ও স্থানীয় লোকজন দ্রুত চার লেন বাস্তবায়নের দাবি জানান। তবে প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঠিকাদার ও শ্রমিকেরা চলে যাওয়ায় প্রকল্পের কাজ আবার কবে নাগাদ শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।


আখাউড়া-আশুগঞ্জ চার লেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. শামীম আহমেদ বলেন, দেশে চলমান পরিস্থিতিতে ভারতীয়রা তাঁদের হাইকমিশনে নিরাপত্তার কথা বলে ভারতে ফিরে গেছেন। তাঁরা কবে আসবেন, কিছুই জানাননি। তাঁরা মালপত্র রেখে গেছেন। অনেক মালপত্র চুরি হয়ে যাচ্ছে।


ব্রাহ্মণবাড়িয়ার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, কাজ বন্ধ থাকার বিষয়টি তাঁদের দপ্তরের সবাই অবগত আছেন। তাঁদের আশা, দ্রুততম সময়ের মধ্যে এ ব্যাপারে একটি নির্দেশনা আসবে। 


আরও খবর




রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।