
মোঃ সম্রাট আলী, দৌলতপুর
কুষ্টিয়ার ভেড়ামারায় খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সাথী ফুড পার্ক অ্যান্ড রিসোর্টে এ মাহফিলের আয়োজন করা হয়।
খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জায়েদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির ভেড়ামারা উপজেলা শাখার সদস্য সচিব মোঃ শাহজাহান আলী, যুগ্ম আহ্বায়ক মোঃ জানবার হোসেন, ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা শাখার সহ-সম্পাদক তারিক আহমেদ এবং পৌর আমির মোঃ হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি ও খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আসমান আলী, উপদেষ্টা মোঃ আনোয়ার পারভেজ শান্ত এবং উপদেষ্টা মোঃ আব্দুল আলীম।
অনুষ্ঠানে প্রেসক্লাবের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে সমাজকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বক্তারা খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য প্রশংসা করেন।





























