
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা পশ্চিম বাজার লাকসাম সিএনজি স্টেশনের সংলগ্ন আশা ব্রাঞ্চ অফিসের নিচ তলায় বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং মোবাইলের নতুন শো-রোমের শোরুমের শুভ উদ্বোধন গত ৭ মার্চ (১৭ রমজান) শনিবার করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে দোয়া পরিচালনা করেন ঐতিহ্যবাহী ছারছিনা দারসসুন্নাত কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আলহাজ হযরত মাওলানা মুফতি সিরাজুম মনির তাওহীদ।
শো-রোমের স্বত্বাধিকারী মোঃ জহির উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্যামসং এক্সেল টেলিকমের সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ সজীব মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন, ম্যানেজার আরিফ হোসেন, মাওলানা জালাল, মাওলানা সিরাজ, মাওলানা ছালাহ উদ্দিন সহ প্রমুখ।
শো-রোমের সত্বাধিকারী জহির উদ্দিন জানান আমাদের নতুন এই শোরুমটির উদ্বোধনের মাধ্যমে এলাকাবাসী এখন থেকে এখান থেকে নগদ ও কিস্তিতে স্যামসাং এর যে কোন মডেলের মোবাইল সহজে সুলভ মূল্যে ক্রয় করতে পারবে। এবং লাকি কুপনের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার পেতে পারবে।
এখন এলাকাবাসীর মোবাইল ক্রয়ের জন্য লাকসাম, কুমিল্লা কিংবা চৌদ্দগ্রাম যেতে হবে না।
উদ্বোধন উপলক্ষে শোরুমটি ফুল দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো হয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
শোরুম সংশ্লিষ্টরা আরো জানান, উন্নতমানের মোবাইল পণ্য ও ভালো সেবার মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জন করাই তাদের মূল লক্ষ্য।
নতুন এই শোরুমের সুযোগ-সুবিধার বিষয় জানতে ক্রেতারা সরাসরি জহির ভাইয়ের সাথে নিন্ম নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন।মোবাইল- ০১৮২৫০০৭৮০০





























