শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

বলিউড যেখানে শেষ আশ্রয়!

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মাত্র বছর দুয়েক আগেই দক্ষিণী সিনেমার দাপটে কোণঠাসা হয়ে পড়ে বলিউড ইন্ডাস্ট্রি। সুপারস্টার শাহরুখ, সালমান, আমির, আলিয়া, ক্যাটরিনা, দীপিকাদের সিনেমা একের পর এক ফ্লপের তালিকায় যুক্ত হয়। গুঞ্জন ছিল বলিউড থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা। বলিউড তারকারাও দক্ষিণীমুখি হওয়া শুরু করেন। এমন কথাও শোনা গিয়েছিল যে, নানা প্রলোভন আর গিফট দিয়ে বলিউড তারকারা দক্ষিণী নির্মাতা-প্রযোজকদের সিনেমায় নাম লেখাতে ব্যস্ত হয়ে পড়েন।


তবে কিছুদিন যেতে না যেতেই গল্পের টুইস্ট বদলে গেছে। বলিউড তারকাদের পথে হাঁটছেন দক্ষিণী তারকারা। দক্ষিণ ছেড়ে বলিউডেই থিতু হতে চাইছেন তারা। সেই তালিকায় রয়েছেন রাশমিকা মান্দানা, পূজা হেগডে, ইয়ামি গৌতম, ভূমি পেডনেকার, জ্যোতিকা, জানকি বোধিওয়ালাসহ অনেকের নাম। আগামী মাসের শুরুতেই পর্দায় আসবে দক্ষিণী তারকা জ্যোতিকা ও জানকি বোধিওয়ালা অভিনীত সিনেমা ‘শয়তান’। এতে তারা বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার বেশ সাড়াও ফেলেছে। এই দুই নায়িকা দক্ষিণে কিছুটা জনপ্রিয়তা অর্জন করলেও সেভাবে নিজের অবস্থান পাকা করতে পারেননি। যে কারণে সিনেমাটির ট্রেলারে তাদের উপস্থিতি নজর কাড়লেও অনেকে মন্তব্য করছেন দক্ষিণে ব্যর্থ হয়েই বলিউডের দ্বারস্থ হয়েছেন তারা।



অন্যদিকে দক্ষিণী তারকাদের নিয়ে আলোচিত বিষয় হলো বলিউডে স্থায়ী হওয়ার লক্ষ্যে জ্যোতিকা ও জানকি বোধিওয়ালার মতো বেশিরভাগ তারকাই প্রতিষ্ঠিত ও জনপ্রিয় তারকাকে বেছে নিচ্ছেন। ‘পুষ্পা’ সিনেমার সাফল্যের রেশ ধরে এরই মধ্যে ‘গুডবাই, অ্যানিমেল’সহ একাধিক বলিউড সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া তার অ্যানিমেল ব্যবসা সফলের পাশাপাশি বক্স অফিসও মাত করে। সিনেমাটিতে তিনি জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে রোমান্স করেন।


এরপর থেকেই আরো বেশ কয়েকটি বলিউড সিনেমায় তার যুক্ত হওয়ার খবর প্রকাশ পেয়েছে। সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন বলিউড ভুলে দক্ষিণের পথে হাঁটছেন এই অভিনেত্রী। তবে নিজের জায়গা পোক্ত করতে অমিতাভ-রণবীরকেই সিঁড়ি হিসেবে বেছে নিয়েছেন তিনি। একই পথে হেঁটেছেন অভিনেত্রী পূজা হেগডেও। দক্ষিণ জয়ের পর বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। বেশিরভাগ নায়িকাই মনে করেন, তিন খানের হাত ধরে যাত্রা শুরু করলে পেছনে ফিরে তাকাতে হয় না ক্যারিয়ারে। তবে পূজার ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। তার ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি মুখ থুবড়ে পড়ে। যদিও এতে ভেঙে পড়েননি পূজা। ঘুরে দাঁড়ানো বা থিতু হওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকটি বলিউড সিনেমায় শীর্ষ তারকাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।


অন্যদিকে এক সময় দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ভরসার নাম ইয়ামি গৌতম হলেও বেশ কয়েকবছর ধরে ধুঁকছেন তিনি। যে কারণে তিনিও বলিউডে শেষ আশ্রয় খুঁজছেন। এরই মধ্যে একাধিক সিনেমায় কাজও করেছেন। তবে সেগুলো দক্ষিণী সিনেমার পথেই হেঁটেছে। যদিও তিনি শেষ সিনেমায় বেছে নেন অক্ষয়ের মতো অভিনেতাকে। তবে সেখানেও বিধিবাম! তাদের ‘ওহ মাই গড টু’ সিনেমাটিও বক্স অফিসে আশার আলো জ্বালাতে পারেনি। কিন্তু তাতেও বলিউড যাত্রা থামাতে চাননি ইয়ামি। থিতু হওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন এই অভিনেত্রী। শুধু এই তারকাই নয়, এর বাইরের বেশ কয়েকজন অভিনেত্রী-অভিনেতা শীর্ষ বলিউড তারকাদের সঙ্গে কাজের সুযোগ নিয়ে এরই মধ্যে শিরোনামে এসেছেন। সেই জায়গা থেকে এ কথা বলাই যায়, ক্যারিয়ারের সংকটে বলিউডেই আশ্রয় খুঁজছেন এবার দক্ষিণী নায়ক-নায়িকারা!


আরও খবর
আবারও নাদিয়া সিন চরিত্রে প্রিয়াঙ্কা

বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রোজা রেখেও কাজ করি : বুবলী

বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬





সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

আবারও নাদিয়া সিন চরিত্রে প্রিয়াঙ্কা

রোজা রেখেও কাজ করি : বুবলী

​চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

সাথী বৈদেশীর গানের পরিচালনায় সোহেল খান

‘আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?’

প্রকাশ্যে ‘সোলজার’-এর ফার্স্ট লুক পোস্টার, তানজিন তিশার চমক

কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল

নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম

বিকিনি পরা নিয়ে মুখ খুললেন তানজিয়া জামান মিথিলা

দুই যুগ পর জামালপুরে রক ফেস্ট ২.০, মঞ্চ মাতাবেন সাইফ শুভ ও লালন ব্যান্ড