
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ (শনিবার) বাদে আছর হতে চন্দনাইশ সদর হযরত শাহ আমিন উল্লাহ (রহ.) মসজিদ ও মাজার প্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মহফিলের আয়োজন করা হয়। এসময় ইফতার মাহফিলে উপজেলা ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী এস. এম. আমিনুল ইসলাম চৌধুরী শহীদ রাষ্ট্র প্রতি জিয়াউর রহমান-আপোষহীন দেশ নেত্রী মরহুমা খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো সহ বিশ্বের সকল মুসলমানের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, স্বৈরাচার সরকারও সংকট মুহূর্তে যে ঋণ হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তারেক রহমান যথাযথ দেশ পরিচালনা সহ ঋণ মুক্ত দেশ করতে পারেন সে সকলের দোয়া কাছে চান ও সকল সংসদ সদস্য যথাযথ নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন কাঞ্চনাবাদ ইউনিয়ন যুবদল নেতা এম নোমান শিবলী, যুবদল নেতা মো. ইমরান, দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক অলিউল হোসেন, বরমা ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি সুহান, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ছাত্র নেতা কাজম চৌধুরী, তাসকিন আহমেদ আরিফ, পায়েল চৌধুরী, মোহাম্মদ সাইদ, মোজাম্মেল, ইলিয়াস এমরান, মিন্টু, জিসানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।





























