
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা পরিচালনা পরিষদ ও গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ইউনিয়ন দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে বাগদাদ গ্রোসারি মার্ট এর সৌজন্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল হতে দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা ময়দানে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ আমির হোসেন চৌধুরীর সভাপতিত্বে মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন সিকদার ও শিক্ষক মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ কমর উদ্দিন সবুর, প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার। আলোচনায় অংশ নেন, আলহাজ্ব আবদুল মজিদ সওদাগর, আলহাজ্ব হারুনুর রশিদ চৌধুরী, মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, সাইফুল ইসলাম, আবদুল গফুর খান, মুহাম্মদ শরফুদ্দিন কাজল, মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম কাদেরী, আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ আবু তাহের, মাওলানা তোহিদুল মোস্তফা, মুহাম্মদ ইদ্রিস, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মুহাম্মদ ইউসুফ রায়হান কাদেরী, রবিউল হোসাইন জালালী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরফাতসহ শিক্ষক মন্ডলী ও পরিচালনা পরিষদের কর্মকর্তা ও ৪ শতাধিক শিক্ষার্থীবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।





























