শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে জমজমাট পূজার কেনাকাটা

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে জমে উঠেছে কেনাকাটা। প্রতিদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন বিপণিবিতান, বাজার ও শপিংমলে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে অনেক ক্রেতার অভিযোগ, গত বছরের তুলনায় এবার পণ্যের দাম বেশি হাঁকাচ্ছেন বিক্রেতারা।


এবারের পূজার কেনাকাটায় জামা-কাপড় ও অলঙ্কারে আগ্রহ বেশি ক্রেতাদের। কিশোরী ও তরুণিদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে নতুন ডিজাইনের শাড়ি, থ্রি-পিস ও গয়না। পুরুষদের পাঞ্জাবি, শার্ট, জিন্স ও ফ্যাশনেবল জুতো বিক্রি হচ্ছে ব্যাপকহারে। শিশুদের জন্য খেলনা, নতুন জামাকাপড়, জুতো ও সাজসজ্জার সামগ্রীর দোকানগুলোতেও ভিড় দেখা গেছে। বিশেষ করে নগরীর নিউমার্কেট, টেরিবাজার, আগ্রাবাদ, আন্দরকিল্লা, মিমি সুপার মার্কেট, আফমী প্লাজা, সানমার ওশান সিটি ও রিয়াজ উদ্দিন বাজারে ক্রেতাদের ভিড় তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে।




ক্রেতাদের অভিযোগ, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে পূজার বাজারেও। বিশেষ করে শাড়ি, গয়না ও প্রসাধনীর দাম কিছুটা বেড়েছে।


অন্যদিকে বিক্রেতাদের দাবি, দাম গত বছরের মতোই রয়েছে। কিছু কিছু পণ্যে দাম বেড়েছে। তবে আনন্দঘন পরিবেশে এ নিয়ে খুব একটা অভিযোগ শোনা যাচ্ছে না।




নগরীর রিয়াজুদ্দিন বাজার ও নিউ মার্কেটের হকার্স মার্কেটে ক্রেতাদের ভিড় দেখা গেছে। তুলনামূলক দাম কম হওয়ায় এখানে ভিড় করছেন স্বল্প আয়ের ক্রেতারা।


নিউ মার্কেটে শপিং করতে আসা রুম্পা দাশ বলেন, ‘কিছু কিছু দোকানে ছাড় দিয়েছে। ২৫০০ টাকার থ্রি-পিস কিনেছি ১৮০০ টাকায়। নতুন কালেকশনে দাম বেশি। তবে চট্টগ্রামের অন্যান্য মার্কেটের তুলনায় এখানে দাম মোটামুটি কম।’


নগরীর মিমি সুপার মার্কেট, সানমার ওশান সিটি, ফিনলে স্কয়ার, আফমি প্লাজায় ক্রেতাদের ভিড় দেখা। তবে এখানে কেনাকাটা করতে আসা ক্রেতাদের কেউ কিনছেন ব্রান্ডের শাড়ি আবার কেউ পাঞ্জাবি। আবার কেউ কিনছেন শিশুদের পোশাক।



মিমি সুপার মার্কেটের একজন বিক্রেতা জানান, পূজা উপলক্ষে কেনাকাটায় বিশেষ ছাড় চলছে। কোনো দোকানে ৩০ শতাংশ, কোনোটাতে ৩৫ শতাংশ আবার কোনো দোকানে ৪০ শতাংশ ছাড়ে বিক্রি চলছে। ৫০০০ টাকার থ্রি পিস বিক্রি হচ্ছে ৩০০০-৩৫০০ টাকায়। ২৫০০ টাকার থ্রি পিস বিক্রি হচ্ছে ১৮০০-১৭০০ টাকায়।


মিমি সুপার মার্কেটের ‘আকর্ষণ’ নামের দোকানের মালিক জানান, ক্রেতা কম, তাই ছাড় দিয়ে মাল ছেড়ে দিচ্ছি। গত বছরের চেয়ে এবার ব্যবসা একটু কম। তবে সামনের দুই তিনদিনে বেচাবিক্রি বাড়বে বলে প্রত্যাশা করছেন তিনি।


নগরীর তামাকুমন্ডি লেইনে জুতা কিনতে আসা পলাশ রুদ্র জানান, পূজা উপলক্ষে দামে কিছুটা হেরফের হচ্ছে। দোকানিরা ১০০-১৫০ টাকা বাড়িয়ে নিচ্ছে বলে অভিযোগ করে পলাশ বলেন, ১৫০০ টাকার জুতো ১৭০০ টাকা নিচ্ছে।


চট্টগ্রামের বড় বড় শপিংমলগুলোতে চলছে বিশেষ ডিসকাউন্ট অফার ও লাকি কুপন কার্যক্রম। ফলে অনেকেই সুযোগ কাজে লাগাতে দোকানপাট ঘুরে ঘুরে কেনাকাটা করছেন।


শহরের বিভিন্ন পাড়ায় স্থানীয় পর্যায়ের অস্থায়ী দোকানেও চলছে জমজমাট বিক্রি। বিশেষ করে বস্ত্র, প্রসাধনী ও মিষ্টির দোকানগুলোতে ভিড় তুলনামূলক বেশি। পূজার বিশেষ আকর্ষণ হিসেবে মিষ্টান্ন বিক্রেতারা তৈরি করছেন নানা রকমের সন্দেশ, রসগোল্লা ও দই।


নগরীর নিউমার্কেট বিপণিবিতানের জেক্স ক্লাসিক শাড়ির দোকানের মালিক জানান, এবার বিক্রি গত বছরের তুলনায় মোটামুটি ভালোই।



এবার দাম ও কালেকশন-দুটো নিয়েই ক্রেতারা খুশি। দাম গতবছরের মতোই। অনেকে আগেরবার দেশীয় তৈরি কাপড় কিনেছে, আর এখন ভারতীয় কাপড় খুঁজছে। ভারতীয় কাপড়ের দাম তো বাংলা কাপড়ের চেয়ে বেশি হবেই।


রিয়াজুদ্দিন বাজারের আলিফা স্টোর থেকে জুয়েলারি পণ্য কিনতে আসা দীপা রাণী সিংহা বলেন, ‘মেয়ে ও নিজের জন্য কানের দুল কিনতে এসেছি। দাম মোটামুটি। তবে পূজা উপলক্ষে বিশেষ ছাড় দিলে ভালো হতো। মেয়ের জন্য একটা গলার হার নিলাম ২৩০০ টাকায়। আরও টুকটাক পণ্য কিনেছি।’


রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী রীমা ফ্যাশনের মালিক হেলাল উদ্দিন বলেন, পূজা উপলক্ষে অন্য সময়ের তুলনায় বিক্রি বেড়েছে। তাই দোকানের পরিচিতির জন্য ছাড়ও দেওয়া হচ্ছে। পূজা উপলক্ষে নিম্ন আয়ের ক্রেতাদের জন্য স্বল্প দামে পাঞ্জাবি রাখা হয়েছে। গত বছরের চেয়ে এ বছর বিক্রি ভালো। ক্রেতাদের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে।



টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুর বলেন, ‘এবারের পূজায় ক্রেতাদের কেনাকাটায় আগ্রহ বাড়ছে। আমরা দোকান মালিকদের নির্দেশনা দিয়েছি, যেন ক্রেতারা নির্বিঘ্নে ক্রয় করতে পারে সে ব্যবস্থা করতে। কেউ যাতে গলাকাটা দাম না নেয় সেজন্য আমাদের মনিটরিং টিম মাঠে কাজ করছে। গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে আমরা কাজ করছি।’


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা