শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

দিনাজপুরে ৭০০ কোটি টাকার লিচুর বাজার, জিআই পণ্যের স্বীকৃতিতে নতুন সম্ভাবনা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

লিচুর জন্য বিখ্যাত জেলা দিনাজপুর। যেখানকার উৎপাদিত লিচু স্বাদ, গন্ধ, রসালো ও মিষ্টতায় ভরপুর। এই জেলার লিচু দেশব্যাপী বিখ্যাত ও সমাদৃত। এই সময়টাতে ভরপুর বাজার জমে উঠেছে জেলার কালিতলা এলাকায়। যেখানে লিচু কিনতে এসে তৃপ্তির কথা জানালেও কৃষকরা বলছেন, গত বছরের তুলনা দাম কম। এরপরও এই বছরে জেলাতে ৭০০ কোটি টাকার লিচু বিক্রি হবে বলে আশা প্রকাশ করেছে কৃষি বিভাগ।


এবার দিনাজপুরের উৎপাদিত বেদেনা জাতের লিচুকে ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যাতে এই লিচুতে নতুন সম্ভাবনা দেখছেন ব্যবসায়ী ও কৃষকরা। বিদেশে রফতানির উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।


দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসেব মতে, এই জেলাতে পাঁচ হাজার ৫২০ হেক্টর জমিতে লিচুর বাগানে উৎপাদিত হবে ২৫ হাজার মেট্রিক টন লিচু। যেটি সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি। বাগানগুলোর গাছে গাছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে টসটসে লাল লিচুতে ভরে উঠেছে। 


শুধু বাগানগুলোতেই নয়, এখন বাজারেও পর্যাপ্ত পরিমাণে শুরু হয়েছে লিচুর আমদানি। এই জেলায় মাদ্রাজি, বোম্বাই, বেদেনা, চায়না থ্রি, হাড়িয়া, কাঁঠালি, মোজাফফরী জাতের লিচুর উৎপাদন হয়। তার মধ্যে এবারে এই জেলার উৎপাদিত বেদেনা জাতের লিচু স্বাদ, গন্ধ ও মিষ্টতায় ভরপুর হওয়ায় এই লিচুর চাহিদা একটু বেশিই। তবে গত বছরের তুলনায় এবারে দাম কম, যাতে খুশি ক্রেতা সাধারণ।


বাজার ঘুরে জানা গেছে, এবার বোম্বাই জাতের লিচু শ বিক্রি হচ্ছে ২৫০-৩৫০, মাদ্রাজী জাতের লিচু ২০০-২৫০, বেদেনা জাতের লিচু ৬০০-৮০০, চায়না থ্রি জাতের লিচু ১৩০০-১৫০০, হাড়িয়া জাতের লিচু ৭০০-৯০০, কাঁঠালি জাতের লিচু ৬০০-৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গত বছরে এই সময়ে লিচুর দাম বেশি ছিল। যদিও কয়েকদিন ধরেই লিচুর দাম ধীরে ধীরে বাড়ছে। 


ঢাকা থেকে দিনাজপুরে একটি কাজের উদ্দেশে এসেছেন আক্কাস আলী। তিনি বলেন, বাড়ি থেকে আসার সময় বাচ্চারা বলেছে লিচু নিয়ে যেতে। এই বাজারটি আমার চেনা নয়, তারপরও জিজ্ঞাসা করতে করতে এই বাজারে এসেছি। ৫০০ লিচু নিয়েছি, নিজে খাবো এবং প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদেরকে দেবো।


ঢাকা থেকে আসা সিরাজুল ইসলাম বলেন, আমি বেদেনা জাতের লিচু নিলাম ১০০টি ৫৫০ টাকায়। আমার কাছে দামটা বেশি মনে হয়েছে। এরপর স্থানীয়রা জানালেন গত বছরে এই জাতের লিচু এই সময়ে ৮০০-১০০০ টাকায় বিক্রি হয়েছে। তাতে করে মনে হলো লাভই করেছি।


রংপুরের মিঠাপুকুর থেকে আসা ক্রেতা ফরিদুল ইসলাম বলেন, দিনাজপুরের লিচুর স্বাদই আলাদা। তাই বেদেনা, মাদ্রাজি ও চায়না থ্রি জাতের ৩০০ লিচু নিয়েছি। বেদেনার স্বাদ অতুলনীয়। অন্যগুলোও ভালো। জিআই পণ্যের স্বীকৃতি মিলেছে, তাই আগ্রহ আরও বেড়েছে।




কালিতলা ফল বাজারের ব্যবসায়ী সবুজ মিয়া বলেন, দিনাজপুরের লিচুর চাহিদা সবসময় বেশি। তবে গত বছরে প্রচণ্ড রোদের কারণে আমরা ব্যবসা করে সুবিধা করতে পারিনি। লিচু কিনে ঢাকায় পাঠাতে পাঠাতেই অর্ধেক লিচু নষ্ট হয়ে যাচ্ছিল। এবারে ব্যবসা করে সুবিধা হচ্ছে, লিচু নষ্ট হয়ে যাওয়ার হার কম। সেই সঙ্গে দামও কম।


কালিতলা ফল বাজারের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, এই বাজারে এবারে দাম কম হলেও ঈদের পর দাম বেড়ে যাবে। তাছাড়া আমরা যারা লিচু ঢাকাতে পাঠাই তাদের অনেকেই তো উত্তরাঞ্চলের। তারা এই এলাকাতে এসে লিচু ক্রয় করবেন এমন মনে করায় অনেকেই লিচু কিনছেন না। আর কয়েকদিন পর তো লিচুর আমদানিও কমে যাবে।


গাজীপুর থেকে আসা ব্যবসায়ী রহিম বাদশা বলেন, এবারে বাজারে আমদানি বেশি। এ জন্য একটু দাম কম। তাছাড়া সামনে ঈদ, গরু ক্রয় ও ঈদের কেনাকাটা নিয়েই মানুষ বেশি ব্যস্ত। এখান থেকে লিচু বেশি দামে নিয়ে গেলেও ঢাকায় কম দামে বিক্রি করতে হবে। চাহিদা যেমন, সেই দামেই কিনছি। তবে গত বছরের তুলনায় দাম কম। 


লিচু বিক্রি করতে আসা সদর উপজেলার উলিপুর এলাকার কৃষক সিরাজুল ইসলাম বলেন, এবারে আবহাওয়া ভালো তাই ফলনও ভালো হয়েছে। দাম কম হলেও খুশি যে এবারে লিচু রোদের কারণে নষ্ট হয়নি। তাই গত বছরের তুলনায় লাভ হবে।


মাসিমপুর এলাকার লিচু চাষি সুমন মহন্ত বলেন, এবারে দাম খুবই কম। তবে ফলন ভালো হয়েছে। এখন ঝড় হচ্ছে, এ জন্য ক্ষতির আশঙ্কায় অনেকেই লিচু নিয়ে আসছেন। এ জন্য আমদানি বেশি। তবে কয়েকদিনের মধ্যেই এই আমদানি কমে যাবে। 


একই এলাকার কৃষক নয়ন ইসলাম বলেন, আমাদের দাবি ছিল লিচুকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া এবং বিদেশে রফতানি করা। এবারে জিআই পণ্যের স্বীকৃতি মিলেছে, কিন্তু বিদেশে রফতানি এখনও হয়নি। যদি এই লিচু বিদেশে রফতানি হয় তাহলে আমাদের লাভ হবে, দাম বেশি পাবো। তাই সরকার এই পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করছি।


বিরল উপজেলার বটেরহাট থেকে আসা জসিম উদ্দিন বলেন, আমাদের লিচু এখন বিশ্ব স্বীকৃত- এটি অনেক খুশির। তবে যদি বিদেশে রফতানি হয় তাহলে খুশির পাশাপাশি লাভও হবে। তাই আমরা দাবি জানাচ্ছি, যাতে করে এই লিচু বিদেশে রফতানির উদ্যোগ গ্রহণ করা হয়। তাহলে আমরা আরও বেশি লাভবান হতে পারবো। 


দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আনিছুজ্জামান বলেন, এবারে আবহাওয়া অনুকূলে ছিল। প্রাকৃতিক কোনও দুর্যোগ ছিল না, পোকামাড়কের আক্রমণও ছিল না। এ জন্য উৎপাদন বেশি হয়েছে। লিচুর উৎপাদন শুরু হয়েছে এবং দামও ভালো রয়েছে। ফলে কৃষকরা লাভবান হবেন। এই জেলার উৎপাদিত বেদেনা জাতের লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় দিনাজপুরের সারাবিশ্বে ছড়িয়ে যাবে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় এই জেলার লিচু বিদেশে রফতানি করলে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন। এ বছর যে পরিমাণে লিচুর উৎপাদন হয়েছে তাতে করে আবহাওয়াসহ সবকিছু ঠিকঠাক থাকলে কৃষকদের ঘরে যাবে ৭০০ কোটি টাকা।


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা