
নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মো. হুসাইন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা জানান, সকালে পরিবারের অজান্তে হুসাইন তাদের বাড়ির দ্বিতীয় তলার ছাদে উঠে যায়। একপর্যায়ে সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।





























