
উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর।"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।রবিবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান, উপজেলা নির্বাচন অফিসার জায়েদা খাতুন, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেন্ডার ও সহিংসতা মনিটরিং কমিটির আহবায়ক জামেনা বেগম।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীনা সুলতানা। উপস্থাপনায় ছিলেন তথ্য সেবা কর্মকর্তা শুকরানা আশরাফি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, উপজেলা মৎস্য অফিসার প্রিয়া রানী সরকার সহ গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।শেষে ১৬ জন নারীর মাঝে ২৫ হাজার টাকা করে ৪ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।





























