
সাইফুর রহমান নিশাদ মনোহরদী উপজেলা প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায় গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করার দায়ে দুইজনকে দেড় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (০৮ মার্চ ২০২৬) মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ডংগীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মোঃ কাজল (৬০) ও বোরহান (৪৫)। তারা উভয়েই উপজেলার চরমান্দালিয়া এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১টি কলকি, ১টি গ্যাস লাইটার, ১টি কাটলি ও কিছু গাঁজা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেন (খ সার্কেল), জেলা কার্যালয় নরসিংদী এবং তার টিম। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, মাদকবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





























