
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার
নাঙ্গলকোট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা ৯ মার্চ সোমবার বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আলী আজ বাহার সুমন, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সমিতির পরিচালক মোঃ জয়নাল আবেদীন, বক্তব্য রাখেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার ইসমাইল হোসেন, সমবায়ী সামছুল কবির ভূঁইয়া, রতন মজুমদার প্রমুখ। সভায় বিআরডিবির অধিনে পরিচালিত সমবায় সমিতি গুলোর উন্নয়ন ও অর্গগতির বিষয়ে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।





























