
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ আসন থেকে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করেছে। এর মধ্যে আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীক নিয়ে ১ লক্ষ্য ৫৫ হাজার ৪ শত ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৬১ ভোট। আজহারুল ইসলাম মান্নান বেসরকারি ভাবে ২০ হাজার ৮৭২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া। তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক মোহাম্মদ গিয়াসউদ্দিন পেয়েছেন ২০ হাজার ৩ শত ৭৯ ভোট, চতুর্থ হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোলাম মসীহ্ হাতপাখা প্রতীক নিয়ে ভোট পেয়েছে ১৪ হাজার ২ শত ২৩ ভোট, পঞ্চম হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিম তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৪ হাজার ৫ শত ৯৬ ভোট , এছারা অন্যান্য প্রার্থীরা কম ভোট পেয়েছে। ভোট গণনা শেষে নারায়ণগঞ্জ-৩ আসনের সহকারী রিটাণিং কর্মকর্তা ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সম্পন্ন হয়েছে।





























