শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল-গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশিত:মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জে ডিউটিরত এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চাকু ও চাপাতিও উদ্ধার করা হয়। এ ছাড়া অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ডিউটিরত পুলিশের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, গত সোমবার (৯ মার্চ) সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবন-এর সামনে ডিউটিতে ছিলেন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই এসএম লুৎফর রহমান। এ সময় মোটরসাইকেলে আসা তিনজন দুষ্কৃতকারী চাপাতিসহ দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন ও আঘাত করে। পরে তার সরকারি ইস্যুকৃত একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় এএসআই লুৎফর রহমানের অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা-এ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে দস্যুতা মামলা করা হয়।

ঘটনার পর জেলা পুলিশের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী-এর নেতৃত্বে সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা ও গোয়েন্দা শাখার একাধিক দল সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে অভিযান শুরু করে।

পরে অভিযানে মো. মিশাল ওরফে বিশাল (৩০) নামের এক ব্যক্তিকে বন্দর থানার সোনাকান্দা ব্যাপারীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি ছোরা ও একটি বড় চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মিশালের দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার রেলী আবাসিক এলাকার একটি পরিত্যক্ত সিমেন্টের বস্তার ভেতর থেকে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় ছিনতাই হওয়া পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এসব উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, এ ঘটনায় জিয়াম রাফি (৩৪), ডাকু জুয়েল (২৬) ও আরহাম (৩২) নামের আরও তিনজন জড়িত। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার মিশাল ওরফে বিশালের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে। 

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ডিউটিরত এএসআই লুৎফর রহমানের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পোশাক পরা পুলিশের কাছ থেকে শুধু অস্ত্র ও গুলি ছিনতাইয়ের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার পর নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা নেই।


আরও খবর




দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

পঞ্চগড়ে যুবদল,ছাত্রদলের উদ্যোগে ফরহাদ আজাদের জন্মদিনে পথচারীরদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

পঞ্চগড়ে যুবদল,ছাত্রদলের উদ্যোগে ফরহাদ আজাদের জন্মদিনে পথচারীরদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা