
মাসুদ রানা, পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধিঃ
৪৭ নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো এনামুল হকের মোবাইল ফোনটি গত কয়েকদিন আগে হারিয়ে যায়। পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় জেলা পুলিশের তৎপরতায় মোবাইল ফোনটি উদ্ধার হয়।
আজ রবিবার ২২ ফেব্রুয়ারী ফোনটি সম্মানিত সংসদ সদস্যের নিকট হস্তান্তর করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ।
নওগাঁ জেলা পুলিশ সূত্রে জানা যায় গত দেড় মাসে ১২৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়
দ্রুততম সময়ের মধ্যে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি পেয়ে এমপি এনামুল হক জেলা পুলিশ কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।





























