
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় প্রেসক্লাবের উদ্যোগে ২০ মাহে রমজান স্থানীয় প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ শে মার্চ ) বিকেল ৫ টায় পঞ্চগড় প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব সম্মেলন কক্ষের স্থায়ী কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন,পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার,আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ,কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ প্রেসক্লাবের সদস্যরা।
ইফতারের আগ মহূর্তে পঞ্চগড় প্রেসক্লাবের কর্মরত প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা ও দেশবাসীর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।





























