শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

প্রতি হাটে ১০ লাখ টাকা বিক্রি, টমেটো-আলু-শিমের কেজি ২০

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ২০ জানুয়ারি ২০২৫ | হালনাগাদ:সোমবার ২০ জানুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

গাজীপুরের শ্রীপুরের বরমী বাজারের শীতলক্ষ্যা নদীর ঘাটে গত ৩০ বছর ধরে বসছে সবজির হাট। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে চাষিরা তাদের ক্ষেতের সবজি নিয়ে আসেন এই হাটে। ব্যবসায়ীরা হাট থেকে সবজি কিনে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে বিক্রি করেন। প্রতি হাটে ১০ লাখ টাকার কেনাবেচা হয়।


শ্রীপুর উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে শীতলক্ষ্যা নদীর তীরে হাটের অবস্থান। গত বুধবার সরেজমিনে দেখা যায়, এই হাটে শুধু সবজি কেনাবেচা হচ্ছে। অন্য কোনও পণ্য নেই। ছোট-বড় ব্যাগ ও খাঁচিতে করে চাষিরা সবজি এনে হাটে বিক্রি করছেন। ফড়িয়া চাষিদের কাছ থেকে সবজি কিনে তাঁবু খাটিয়ে বসা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছেন। সেগুলো বস্তায় ভরে বিভিন্ন বাজারে পাঠাচ্ছেন ব্যবসায়ীরা।


চাষি, ফড়িয়া ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এটি বরমী বাজার খেয়াঘাটের ৩০ বছরের ঐতিহ্যবাহী সবজি হাট। সপ্তাহের বুধবার হাটের দিন। সবজির মৌসুম বিশেষ করে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত এই হাটে প্রচুর স্থানীয় সবজি বেচাকেনা হয়। কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকা এবং ময়মনসিংহের গফরগাঁও, পাগলা, টাঙ্গাবোসহ বিভিন্ন স্থান থেকে সবজি আসে। কয়েকশ চাষি এসব সবজি বিক্রি করেন। কেনাবেচার সঙ্গে যুক্ত আছেন দুই শতাধিক শ্রমিক ও ফড়িয়া।


চাষিরা জানিয়েছেন, বর্তমানে সবজির দাম কম। যেসব চাষির জমিতে দেরিতে ফলন এসেছে তাদের উৎপাদন খরচ উঠাতে হিমশিম খেতে হচ্ছে। যারা শুরুর দিকে ফলন পেয়েছেন তারা লাভবান হয়েছেন।



চাষি, আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি হাটে অন্তত ৪২ হাজার কেজি সবজি বেচাকেনা হয়। বুধবার ভোর ৫টা থেকে হাটে সবজি আসতে থাকে। ছয়টি ট্রলারে এসব পণ্য আসে। প্রতি ট্রলারে কমপক্ষে ১০০ খাঁচি পণ্যভর্তি থাকে। প্রতি খাঁচিতে ৭০-৮০ কেজি থাকে। সকাল ৮টা থেকে পাইকারিতে বেচাকেনা শুরু হয়। চলে দুপুর ১২টা পর্যন্ত। এর মধ্যেই সব ধরনের সবজি বিক্রি হয়ে যায়। সেইসঙ্গে হাটও ফাঁকা হয়ে যায়। চার ঘণ্টায় ১০ লাখ টাকার সবজি বিক্রি হয়। ব্যবসায়ীরা পাইকারিতে কিনে নিয়ে যান।


চাষি ও ব্যবসায়ীরা জানান, গত কয়েকটি হাটে টমেটো এবং আলু এসেছে সবচেয়ে বেশি। গত বুধবার ৮০ কেজির টমেটোর খাঁচি বিক্রি হয়েছে এক হাজার ৬০০ টাকায়, কেজিতে দাম পড়েছে ২০ টাকা। ৭০ কেজির আলুর খাঁচি বিক্রি হয় এক হাজার ৪০০ টাকায়, প্রতি কেজির দাম পড়েছে ২০ টাকা। পাশাপাশি বাঁধাকপি, ফুলকপি, শিম, কাঁচাকলা, কুমড়া ও কাঁচা মরিচ বিক্রি হয়েছে। ৭৫ কেজির শিমের খাঁচি বিক্রি হয়েছে এক হাজার ১২৫ টাকায়। কেজিতে দাম পড়েছে ১৫ টাকা। একইভাবে বাঁধাকপি, ফুলকপির পিস ১০ টাকা কাঁচাকলার হালি ১০ টাকা, কুমড়ার পিস ৩০-৪০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া কয়েকদিন আগে বরমী ইউনিয়নের কয়েকটি এলাকায় স্ট্রবেরি ও ব্রোকলির ফলন এসেছে। এখন সেসব ফলন হাটে আসছে।


সবজি বিক্রি করতে আসা জব্বার মিয়া  বলেন, ‘হাটে দেড়শ শ্রমিক মালামাল উঠানোর কাজ করেন। সপ্তাহে একদিন (বুধবার) সবজি বিক্রি করি। মাসে লাখ টাকার সবজি বিক্রি করতে পারি।’




গফরগাঁও উপজেলার কৃষক চাঁদ মিয়া  বলেন, ‘২০ বছর ধরে কৃষিকাজ করছি। বরমী হাটে ১৫ বছর ধরে সবজি নিয়ে আসছি। একেক হাটে একেক ধরনের সবজি আনি। আনার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। অন্যান্য বছরের চেয়ে এবার বিক্রি ভালো। তবে এখন বাজারে বেশি সবজি থাকায় দাম কম পাচ্ছি।’


গফরগাঁও উপজেলার টাঙ্গাবো এলাকার কৃষক কামাল হোসেন ও ইব্রাহীম জানান, ২০ বছর ধরে কৃষিকাজ করেন তারা। এবার উৎপাদন ভালো। কিন্তু দাম এখন কম। টমেটো বিক্রি করেন তিন মাস। অন্যান্য সময় চিচিঙ্গা, ধুন্দল আর ঝিঙা বিক্রি করেন। এলাকার আট জন কৃষক মিলে একটি ট্রলার ভাড়া করে নিজেদের ক্ষেতে উৎপাদিত সবজিগুলো হাটে নিয়ে আসেন। নৌপথ হওয়ায় খরচ তুলনামূলক কম লাগে। 




হাটের শ্রমিক আবু সাঈদ বলেন, ‘ভোর ৫টা থেকে সবজি আসা শুরু হয়। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্রি চলে। কোনোদিন এক হাজার, কোনোদিন দেড় হাজার টাকা পাই। তা দিয়ে সংসার চলে।’


হাটের পাইকারি ব্যবসায়ী আনোয়ার হোসেন মৃধা  বলেন, ‘এখানে ৩০ বছর ধরে সবজির হাট বসে। আমার বাবা আগে এখানে ব্যবসা করতেন। বাবার হাত ধরে এখন আমি ব্যবসা করছি।’


আরেক ব্যবসায়ী আব্দুল কাদির বলেন, ‘সপ্তাহের প্রতিদিন বেচাকেনা হলেও বুধবার বেশি হয়। ওই দিন সব মিলিয়ে ১০ লাখ টাকার সবজি বিক্রি হয়। এখানে যেসব সবজি আসে সবগুলো বিষমুক্ত।’


বরমী বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নূরুল আমীন বলেন, ‘এটি ঐতিহ্যবাহী হাট। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে চাষিরা ক্ষেতের সবজি নিয়ে এখানে আসেন। ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বেচাকেনা হয়।’


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা