শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীসহ ১০ জনের নামে মামলা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চাঁদাবাজির অভিযোগে রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।


মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর পাংশা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে (আমলী আদালত) বাদী হয়ে মামলাটি করেন এবিএম নাজিমুদ্দিন আহম্মেদ ওহাব। বাদী নাজিমুদ্দিন পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের শিহড় গ্রামের মৃত দলুর উদ্দিন আহম্মেদের ছেলে।


মামলার আসামিরা হলেন, সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম (৭২), পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো (৫৮), সাইফুল ইসলাম বুড়োর ছেলে পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার তাসবির হাসান সিসিল (৩২), মাসুদ উল আলম (৬৩), আকবর আলী প্রামাণিক (৬৪), জমির হোসেন জিকু (৩৮), ছানারুদ্দিন খান ওরফে ছানাই খাঁ (৫৫), মতিয়ার রহমান (৩৪), মাহবুবুল আলম ওরফে মালেক খান (৪৪), ইদ্রিস মন্ডলসহ (৪৪) অজ্ঞাতনামা ৩/৪ জন।



মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী নাজিমুদ্দিন আহম্মেদ ওহাব সপ্তগ্রাম ঈদগাহ কমিটি ও গোরস্থান কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন কালে মামলার ১নং আসামির নির্দেশে ২ ও ৩নং আসামি তাকে সেক্রেটারি পদ থেকে সরে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। কিন্তু মামলার বাদী ওই পদ থেকে সরে না যাওয়ায় ১নং আসামির নির্দেশে ২০২৩ সালের এপ্রিল মাসের ৪ তারিখে মামলার ২নং আসামি অন্যান্য ৩/৪ জন আসামিদের মাধ্যমে বাদীকে ডেকে তার মাথায় পিস্তল ঠেকিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। সাত দিনের মধ্যে ৫ লাখ টাকা চাঁদা না দিলে এবং ঈদগাহ ও গোরস্থান কমিটির পদ থেকে পদত্যাগ না করলে অপহরণ করে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। এ সময় মামলার বাদী ওহাব চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা ফাঁকা গুলি করে হুমকি দিয়ে চলে যায়। চাঁদার টাকা না পাওয়ায় পরবর্তীতে মামলার অন্যান্য আসামিরা ২০২৩ সালের এপ্রিল মাসের ২১ তারিখে ঈদগাহর প্যান্ডেল ভেঙে ফেলে। ঈদুল ফিতরে ঈদের নামাজ পড়তে বাঁধা দেয়। ওই দিন বাদী তার নিজ জীবন বাঁচাতে স্থানীয় লোকজনের সহায়তায় নিরাপত্তাজনিত কারণে ঢাকায় চলে যায়।


মামলার বাদী এবিএম নাজিমুদ্দিন আহম্মেদ ওহাব বলেন, আমি মামলার আসামিদের ভয়ে জীবন বাঁচাতে ঢাকায় চলে যাই। পরবর্তীতে তাদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আমি এলাকায় এসে সবার সঙ্গে আলোচনা করে আদালতে মামলাটি দায়ের করেছি। 


মামলার আইনজীবী রাজবাড়ী বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, বিচারক মো. ইকবাল হোসেন মামলাটি আমলে নিয়ে পিবিআইকে আগামী মাসের ২০ তারিখের মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছেন।


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

​রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর হামলা : সন্ত্রাসী মিশাল ও ইব্রাহিম গ্রেপ্তার

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

​রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবে হামলা ও চাঁদাবাজি, সভাপতিকে কুপিয়ে জখম

​রাজশাহীতে সামারি কোর্টের হানা, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

​লাইসেন্স ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি, নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে জরিমানা

​বগুড়ায় বিএসটিআইয়ের অভিযান : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ও দণ্ড

হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে নিতে প্রসিকিউশনের আবেদন

রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত

​রাজশাহীতে কেনাকাটার সময় আইনজীবীর স্ত্রী-সন্তানের ওপর হামলা, টাকা ছিনতাই

​রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট : মামলা, তদন্তে পিবিআই