
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) প্রতিবেদক || “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান, রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত কুমার, ব্র্যাকের এরিয়া ম্যানেজার লিটন মন্ডল, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভিন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি এম এ সবুর রানা, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার লিপি খান, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক অ্যাঞ্জেল মৃধা ও সদস্য ছবি রানী মন্ডলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।





























