
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সেনবাগ পৌর শহরের রসমেলা লাইভ কিচেন রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা প্রেসক্লাব, সেনবাগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনোয়ারুল হকের সঞ্চালনায় এবং সভাপতি নিজাম উদ্দিন খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক বাবুল, সেনবাগ দলিল লেখক সমিতির সভাপতি আবু নাছের, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো: মির্জা মোস্তফা, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. হারুন এবং সহ-সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সেনবাগ জোনাল অফিসের ডিজিএম মিনারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম, সেনবাগ লেখক ফোরামের সভাপতি আবু তাহের এবং সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো। পরে কল্যান্দী ফয়জুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আক্তার হোসেন ফয়েজী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
ইফতার মাহফিলে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন অংশগ্রহণ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।





























