
আবু রায়হান স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার ও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, জাফর আহমেদ প্রমুখ।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতা শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের পরিচিয় পর্ব এবং পরে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।





























