
সাগর হোসেন ফিরোজ স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন ও ৪ জন আহত হয়েছেন।রবিবার ৮ই মার্চ ইফতারের আগ মুহূর্তে হরিপুর উপজেলার কামারপুকুর মডেল হাই স্কুলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত স্কুল শিক্ষকের নাম আলমগীর হোসেন। তিনি আটঘরিয়া বর্ডার লাইন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। দুর্ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কামারপুকুর এলাকায় দ্রুতগামী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেন নিহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।দুর্ঘটনার পর হরিপুর আটঘরিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় প্রশাসন জানায়,ঘাতক বাসটিকে শনাক্ত করা হয়ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





























