
সাগর হোসেন ফিরোজ স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে আপেল (২৮) নামে এক যুবক মৃত্যুবরণ করেছেন।আজ ৯ই মার্চ সোমবার দিবাগত রাতে হরিপুর উপজেলার বততলী ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আপেল ওই গ্রামের মুনসুর আলীর ছেলে এবং পেশায় একজন ড্রাইভার ছিলেন।পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার সেহেরির সময় পরিবারের সদস্যরা আপেলকে ডাকার জন্য তার ঘরের দরজায় যান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।খবর পেয়ে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের পরিবারের কোনো দাবি বা অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় হরিপুর বটতলী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।





























