শিরোনাম
প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’ মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী ধুনটে আইনজীবীদের সঙ্গে সাংবাদিকদের ইফতার মাহফিল গঙ্গাচড়ায় বার্ডফ্লুতে নিমিষেই শেষ খামারির স্বপ্ন মুরাদনগরে জুমার নামাজের পর কৃষকের ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি শাজাহানপুরে যুবদল ও কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মাগুরায় গাছের ডাল পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু মুরাদনগরে গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

২৮ বছরেও সংযোগ সড়ক পায়নি যে সেতুটি

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহীর চারঘাট উপজেলার সদর ইউনিয়নের চারঘাট কাকরামারি ও চাঁদপুর গ্রামের মধ্যবর্তী চৌকিরপার বিলের খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়। এরপর পেরিয়ে গেছে ২৮ বছরেÑ কিন্তু আজও দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় এই সেতুর সুফল পাচ্ছেন না স্থানীয়রা।




উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৬-৯৭ অর্থবছরে ফাঁকা মাঠে ১২ লাখ টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট উচ্চতার সেতুটি নির্মাণ করা হয়। 


স্থানীয় বাসিন্দারা জানান, কাকরামারি, চাঁদপুর, উত্তর মেরামতপুর, বিল মেরামতপুর গ্রামের হাজারো মানুষ সেতুটি দিয়ে যাতায়াত করে। সড়ক না থাকায় সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারে না। সেতুটি জমি থেকে উঁচুতে হওয়ায় ওপরে উঠতেও দুর্ভোগ পোহাতে হয়। ভুক্তভোগীদের অভিমত, এখানে সেতু না হওয়াই ভালো ছিল। তাহলে পারাপারে এত দুর্ভোগ পোহাতে হতো না। সরকারের টাকাও অপচয় হতো না।


কাকরামারি গ্রামের বাসিন্দা জমশেদ আলী বলেন, সংযোগ সড়ক না থাকায় যানবাহন চলতে পারে না। হেঁটে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে দুই পাশে পানি থাকে, তখন কেউ চলাচল করতে পারে না। চেয়ারম্যান ও মেম্বারদের কাছে বহুবার  গেছি, লাভ হয়নি। প্রতিবার নির্বাচনের আগে সড়ক নির্মাণের জন্য মাপজোখ করে। নির্বাচনের পর আর কেউ খোঁজ নেয় না।


সম্প্রতি দেখা যায়, সংযোগ সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে সেতু দিয়ে যাতায়াত করছেন পথচারীরা। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে আশপাশের ফসলি জমিও। কারণ সড়ক না থাকায় জমির ভেতর যেখানে-সেখানে দিয়ে মানুষ চলাচল করে। সেতুটি নির্মাণের পর দুই পাশে নামমাত্র মাটি ফেলা হয়েছিল। বছরের পর বছর কেটে গেলেও আর মাটির কাজ করা হয়নি। সেতুর দুই পাশের সংযোগ সড়ক না করলে যেকোনো সময় সেতুটি ধসে পড়তে পারে। সেতুটির বয়স ২৮ বছর হওয়াতে অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।


চারঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান মতি বলেন, ‘সেতু নির্মাণের পরে এখানে সংযোগ সড়ক নির্মাণ হয়নি। মাত্র দুই বছর হয়েছে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এরই মধ্যে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছি। অল্প কিছুদিনের মধ্যেই সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হবে।’


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এসএম শামীম আহম্মেদ বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। খোঁজখবর নিয়ে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’



আরও খবর




প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

ধুনটে আইনজীবীদের সঙ্গে সাংবাদিকদের ইফতার মাহফিল

গঙ্গাচড়ায় বার্ডফ্লুতে নিমিষেই শেষ খামারির স্বপ্ন

মুরাদনগরে জুমার নামাজের পর কৃষকের ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

শাজাহানপুরে যুবদল ও কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মাগুরায় গাছের ডাল পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মুরাদনগরে গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

ধুনটে আইনজীবীদের সঙ্গে সাংবাদিকদের ইফতার মাহফিল

গঙ্গাচড়ায় বার্ডফ্লুতে নিমিষেই শেষ খামারির স্বপ্ন

মুরাদনগরে জুমার নামাজের পর কৃষকের ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

শাজাহানপুরে যুবদল ও কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মাগুরায় গাছের ডাল পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মুরাদনগরে গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন