শিরোনাম
চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী,সাধারণ সম্পাদক সৈকত দাশ চরফ্যাশনের বজলু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫টি দোকান পুড়ে ছাই বাঙ্গরায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক ধুনটে বিএনপি'র ব্যানার ছেঁড়া ঘিরে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগ নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন গঠনের সভা মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে
সোমবার ২৩ মার্চ ২০২৬
সোমবার ২৩ মার্চ ২০২৬

৫০ শয্যার অনুমোদন, নেই জনবল খানসামায় স্বাস্থ্যসেবায় ভোগান্তি পুরনো জনবলেই চলছে কার্যক্রম, প্রতিদিন সেবা নিচ্ছেন শত শত রোগী

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ মে ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২২ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

৫০ শয্যার অনুমোদন, নেই জনবলখানসামায় স্বাস্থ্যসেবায় ভোগান্তিপুরনো জনবলেই চলছে কার্যক্রম, প্রতিদিন সেবা নিচ্ছেন শত শত রোগীআলমগীর হোসেন খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাড়েনি প্রয়োজনীয় জনবল ও বাজেট বরাদ্দ। ৩১ শয্যার অনুমোদিত জনবল দিয়েই চলছে ৫০ শয্যার কার্যক্রম, অথচ ৩১ শয্যার পূর্ণাঙ্গ জনবলও এখানে নেই। ফলে স্বাস্থ্য সেবায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০২১ সালের জুলাই মাসে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন মেলে। স্বাস সেবার সূচকে একাধিকবার জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এই হাসপাতালে প্রতিদিন আউটডোরে ২৫০-৩০০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। ইনডোরে ভর্তি থাকেন গড়ে ৫০ জনের বেশি রোগী। জরুরি বিভাগও থাকে সদা ব্যস্ত। মাসে গড়ে শতাধিক নরমাল ডেলিভারি সম্পন্ন হয় এখানে। তবে চিকিৎসক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান ও মাইনর অপারেশন। জনবল পর্যালোচনায় দেখা যায়, ৩১ শয্যার অনুমোদিত ১৬ চিকিৎসক পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ৮ জন। এছাড়া গাইনি কনসালটেন্ট ও ইউনানি চিকিৎসক অন্যত্র সংযুক্ত। তৃতীয় শ্রেণির ৮২ পদের বিপরীতে আছেন ৫৩ জন এবং চতুর্থ শ্রেণির ২১ পদের মধ্যে কর্মরত ১১ জন। সব মিলিয়ে ১৫৬টি পদের বিপরীতে মোট কর্মরত আছেন ১১১ জন, অর্থাৎ ৪৫টি পদ শূন্য রয়েছে।বুধবার (২১ মে) সরেজমিনে দেখা গেছে, বাইরে পরিবেশ সাজানো-গোছানো হলেও ভেতরে জনবল ও বরাদ্দ সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এমনকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজেই দাপ্তরিক কাজ সামলে রোগী দেখছেন। ৩১ শয্যার খাদ্য বরাদ্দ দিয়েই ৫০ শয্যার রোগীদের খাবার সরবরাহ করায় মান নিয়ে উঠছে প্রশ্ন।সেবা নিতে আসা ছাতিয়ানগড় গ্রামের আসাদ ইসলাম দৈনিক আলোকিত সকাল পত্রিকাকে বলেন, স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য সকালে টিকিট কেটে বসে ছিলাম, প্রায় দেড়-দুই ঘন্টা পর ডাক্তার দেখাতে পারলাম। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা কষ্টকর, তবু কোনো উপায় নেই। রোগী বেশি, কিন্তু ডাক্তার কম এটাই সমস্যা।"স্থানীয় সমাজকর্মী শাকিল খান বলেন, “দীর্ঘদিন ৫০ শয্যার অনুমোদন থাকলেও জনবল, যন্ত্রপাতি বা ওষুধ কিছুই বাড়েনি। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন।”আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামসুদ্দোহা মুকুল বলেন, “সীমিত জনবলেও আমরা সহকর্মীদের আন্তরিকতায় রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। তবে জনবল ও বরাদ্দ বাড়লে সেবার মান আরও ভালো হবে।”উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, “৫০ শয্যার অনুমোদন থাকলেও এখনো ৩১ শয্যার জনবলেই কাজ চলছে। এর মধ্যেও জনবল সংকট রয়েছে। বিষয়টি নিরসনে আমরা নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।”উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার জানান, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল ও বরাদ্দ সংকট নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে। যেন এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পায়।”


আরও খবর




চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী,সাধারণ সম্পাদক সৈকত দাশ

চরফ্যাশনের বজলু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫টি দোকান পুড়ে ছাই

বাঙ্গরায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ধুনটে বিএনপি'র ব্যানার ছেঁড়া ঘিরে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগ

নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন গঠনের সভা

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানে আলোকিত পাকুন্দিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী উৎসব কুমার চন্দ্র স্কুল ছাত্রের মৃত্যু

মাদক নির্মূলে তাহিরপুরে পুলিশ ও স্থানীয়দের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নিকলীতে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের ১৮ তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী,সাধারণ সম্পাদক সৈকত দাশ

চরফ্যাশনের বজলু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫টি দোকান পুড়ে ছাই

বাঙ্গরায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ধুনটে বিএনপি'র ব্যানার ছেঁড়া ঘিরে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগ

নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন গঠনের সভা

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানে আলোকিত পাকুন্দিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী উৎসব কুমার চন্দ্র স্কুল ছাত্রের মৃত্যু

মাদক নির্মূলে তাহিরপুরে পুলিশ ও স্থানীয়দের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নিকলীতে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের ১৮ তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত