
মো সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে কেজি প্রতি সাড়ে চার ডলারে ২৭ লাখ টাকার কাজুবাদাম ও সাড়ে তিন ডলারে ৪৬ লাখ ২০ হাজার টাকার জিরা আমদানি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের দিকে আমদানির সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান। তিনি জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫টন কাজুবাদাম ও ১১ টন জিরা ভর্তি ভারতীয় তিনটি ট্রাক আখাউড়া বন্দরে এসেছে।
ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান পড়সি ইমপেক্স ও সারা এগ্নও এনিমেল হেলথ এই পণ্য দুইটি আমদানি করেছে। এদিকে পণ্য আমদানিতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের দায়িত্বে রয়েছেন আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।
আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, 'পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে কাজুবাদাম ও জিরা আমদানি করা হয়েছে। এর আগেও চলতি বছরের কাজুবাদাম ও জিরা আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি করে এই দুই প্রতিষ্ঠান।





























