
শেরপুর প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটির জমজমাট নির্বাচনী আমেজে ভাটা পরলেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এসময় তিনি বলেন, বাদল আমার কাছের ছোটভাই ছিলো।আমি তার বড়ভাই ছিলাম। বিগত দিনে আওয়ালীগের বিরুদ্ধে ৪ দলীয় জোটের আন্দোলন সংগ্রামে সে মুখ্য ভুমিকা পালন করেছে। আমরা দুইজন মিলে পরামর্শ করে আন্দোলন করেছি। আজকে তার অকাল প্রয়াণে আমরা শোকাহত।
আজ শুধু এটুকুই বলবো,আমরা জাতীয়তা ইসলামী শক্তির পক্ষে একজন বীর সেনানী কে হারালাম। "
এসময় তিনি নুরুজ্জামান বাদল এর ভাই মাসুদকে বলেন, সামান্য ভূল বুঝাঝির কারণে যে অপ্রীতিকর ঘটনা ঝিনাইগাতীতে ঘটেছে।আমরা যদি আরেকটু সংযত হতাম তাহলে এই দূর্ঘটনা ঘটত না। আর কোনদিন এই শ্রীবরদী ঝিনাইগাতীর মাটিতে আর কোনো দূর্ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। "





























