শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

বাগমারায় জুয়া খেলে কোটিপতি বনে যাওয়া ফিরোজের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহীর বাগমারা উপজেলায় হঠাৎ করে জন্ম নিয়েছেন নব্য কোটিপতি।আলাউদ্দিনের চেরাগের মতো রাতারাতি হয়েছে কোটি কোটি টাকার মালিক।দৃশ্যমান কোন আয়ের উৎস না থাকলেও কোটিপতি বনে যাওয়া কে এই ফিরোজুল ইসলাম ফিরোজ? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে।


সম্প্রতি তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।


লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলার শিবদেব পাড়ার সাইদুর রহমানের ছেলে ফিরোজুল ইসলাম ফিরোজ।তাঁর জন্ম ১৯৯৬ সালের ডিসেম্বর মাসের ২৮ তারিখ।প্রায় ২৮ বছরের এক যুবকের হঠাৎ কোটিপতি হওয়ার গল্পটা এখন সবার জানা।তার বাবা পেশায় দিন মজুর ছিলেন।মা প্রকাশযোগ্য তেমন কোনো কর্মে লিপ্ত ছিলেন না।


ফিরোজ এসএসসি পরীক্ষার আগে আজাহার মেম্বারের মেয়ে নিলুফাকে পালিয়ে বিয়ে করেন।বংশ পরিচয় না থাকায় মেম্বার সে বিয়ে মেনে নেয়নি।পরবর্তীতে তাদের প্রেমের ঘটক শাপলাকে বিয়ে করে সংসার শুরু করেন ফিরোজ।সংসার চালাতে দিন মজুরির কাজ শুরু করেন।অভাবী সংসারে বাধ্য হয়ে যৌতুকের জন্য তার স্ত্রীকে নানাভাবে নির্যাতন করেন এই ফিরোজ।মাত্রাতিরিক্ত নির্যাতনে স্ত্রীর একটি চোখ নষ্টের উপক্রম হয়।পরে শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে অটো কিনে তা চালাতেন তিনি।


বেপরোয়া চলাফেরায় সে সময় অনেক টাকায় ঋণি হয়ে পরেন ফিরোজ।ঋণের বোঝা এতোটাই ভারী হয়েছিলো বাধ্য হয়ে ২০২১ সালে ঢাকায় পালিয়ে যায় ফিরোজ।ঢাকায় গিয়ে রিক্সা চালাতে গিয়েই তার ভাগ্য খুলে যায়।মাত্র ১ বছরে কয়েক কোটি টাকার মালিক বনে যান তিনি।



২০২২ সালে বাগমারায় এসে হঠাৎ তার বিঘা বিঘা জমি ক্রয় ও দামি গাড়িতে চলাফেরা সবাইকে অবাক করেছে।পরবর্তীতে ফিরোজের ভায়রা সর্বহারা ঝিকড়া ইউ.পি লিডার পিরুলী সেনপাড়া গ্রামের মৃত জব্বার আলীর পুত্র শহিদকে একটি গাড়ি উপহার দেয় ফিরোজ।গাড়ি উপহার ও টাকা দেখে শহিদের মাধ্যমে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।পরিচয় পর্ব শেষে এলাকায় শহিদের ন্যায় ক্ষমতা পেতে নির্বাচনে ওই প্রভাবশালী নেতাকে কোটি টাকা প্রদান করেন।এরপর প্রভাবশালী নেতার সঙ্গে তার চলাচল শুরু হয়।প্রভাবশালী ওই নেতার ছত্রছায়ায় সে হয়ে ওঠে বেপরোয়া।দল-বল নিয়ে নেতার সাথে থাকেন।


ফিরোজ তার জুয়া ও অবৈধ পথে আয় করা টাকা বৈধ করতে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেওয়া শুরু করেন।এরপর সবুজ বাংলা নামে একটি ঋণ কার্যক্রম সমিতি নামে সুদের ব্যবসা শুরু করেন।বাগমারা তার অবৈধ কাজে পেশি শক্তির জোগান দেয় শহিদ গং।চাঁদাবাজিসহ নানা অপকর্মে লিপ্ত শহিদ।স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় বেপরোয়া শহিদ ও ফিরোজ।মাসোহারা দেয় প্রশাসন থেকে রাজনৈতিক মহলেও।


অনলাইন জুয়া ও ক্যাসিনো সম্রাট ফিরোজ এলাকার যুবসমাজ ধ্বংসে নেমে হাতিয়ে নিচ্ছেন প্রতিদিন লক্ষ লক্ষ টাকা।অনেকেই তার ক্ষপ্পরে পরে নি:স হয়ে পাড়ি জমিয়েছে ঢাকায়। এখন তিনি এলাকার সমাজসেবী হিসেবে পরিচিত হতে টাকা দিয়ে বিভিন্ন মাহফিলে অতিথি হয়।এলাকায় নিজস্ব গাড়িতে চলাফেরাসহ সন্ত্রাসী বাহিনী থাকে বডিগার্ড হিসেবে।সর্বহারা শহিদ গং এর নেতৃত্বে চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপকর্মের লিপ্ত সে।শহিদ সর্বহারার লিডার।তার নামে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে লিপ্ত থাকার অভিযোগ আছে।স্থানীয় ওই প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম ভাঙ্গিয়ে প্রতিনিয়ত চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন তিনি।ভয়ে এলাকায় তাদের বিরুদ্ধে মুখ খুলছে না কেউ।বর্তমানে প্রভাবশালী রাজনৈতিক নেতার নানা অপকর্মে এরাই থাকছেন সব সময়।


গত মাসে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে এসব বিষয় নিয়ে লিখিত অভিযোগ করেন বাগমারার ১২ নং ঝিকড়া ইউপি’র সাধারণ জনগণ।


কথা বলতে একাধিক বার ফোন দিলেও অভিযুক্ত ফিরোজুল ইসলাম ফিরোজ ফোন রিসিভ করেননি।তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


অপর অভিযুক্ত শহিদ বলেন, সব অভিযোগ মিথ্যা।আপনারা এলাকায় এসে খোঁজ নিলে বিষয়টি জানতে পারবেন।


এ বিষয়ে বাগমারা থানার ওসি বলেন, আমি এমন কোনো অভিযোগের কপি এখন অবদি পাইনি।অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিবো।


উল্লেখ্য, সর্বহারা শহিদ চক্রের অন্যতম সদস্য একই গ্রামের মুনসুর আলী ছেলে মোঃ জাকির হোসেন, তেগাছীসেনপাড়া গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম বাবু ও ইয়াকুব আলীর ছেলে মোঃ জিল্লুর রহমান জিল্লু তারা একই হত্যা মামলার আসামি।জিল্লুর নাম মাত্র কালিগঞ্জ বাজারে চায়ের দোকান আছে উক্ত চায়ের দোকানে প্রতিদিন গভীর রাত পর্যন্ত বিভিন্ন শলা পরামর্শ সহ বিভিন্ন অবৈধ কাজ কর্ম চালায় সর্বহারা শহিদ চক্র বলেও অভিযোগে উল্লেখ্য আছে।


আরও খবর




কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

পাকুন্দিয়ায় ঈদ উপলক্ষে দুস্থ-অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

সরকারি খেজুর বিতরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে — এমপি মোশারফ হোসেন

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

​রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর হামলা : সন্ত্রাসী মিশাল ও ইব্রাহিম গ্রেপ্তার

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

​রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবে হামলা ও চাঁদাবাজি, সভাপতিকে কুপিয়ে জখম

​রাজশাহীতে সামারি কোর্টের হানা, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

​লাইসেন্স ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি, নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে জরিমানা

​বগুড়ায় বিএসটিআইয়ের অভিযান : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ও দণ্ড

হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে নিতে প্রসিকিউশনের আবেদন

রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত

​রাজশাহীতে কেনাকাটার সময় আইনজীবীর স্ত্রী-সন্তানের ওপর হামলা, টাকা ছিনতাই

​রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট : মামলা, তদন্তে পিবিআই