
সাঁথিয়া প্রতিনিধি
পাবনা সাঁথিয়া ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামে মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের রুহের মাগফিরাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
৮ ই আগস্ট বৃহঃবার সন্ধায় হাসান পুর মহান মুক্তিযুদ্ধ শহীদের স্মৃতিশৌধ গেটের সামনে এই দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিল উপস্থিত ছিলেন পাবনা জেলা শাখার ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,
ক্ষেতুপারা ইউনিয়ন জামাতি ইসলামির সভাপতি জিয়াউর রহমান শাহিন, ক্ষেতুপাড়া ইউনিয়ন যুব দলের সভাপতি মোঃ জিলাল উদ্দিন, জামাত কর্মী মোঃ ফরহাদ হোসেন, মোঃ সোহরাব হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে বক্তারা ভেদাভেদ ভুলে সুন্দর ভাবে দেশ গড়ার জন্য সবাইকে আহবান জানান।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের রুহের মাগফিরাতে বিশেষ মোনাজাত করা হয়।





























