শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

বরগুনা পুলিশ সুপারকে জমি দখল করবে না বলে মুচলেকা দিয়েও কৃষকের জমির ধান কেটে নিয়েছে ভুমি দস্যুরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আমতলী (বরগুনা) প্রতিনিধি। 

বরগুনা পুলিশ সুপারকে জমি দখল করবে না বলে মুচলেকা দিয়েও কৃষক আব্দুল মন্নান আকনের জমির ধান কেটে নিয়েছে ভুমি দস্যুরা। ধান নিয়ে খ্যান্ত হয়নি তারা পুলিশকে জানালে কৃষককে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাদের ভয়ে গত দুই দিন কৃষক ঘর থেকে বের হয়নি। বুধবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এমন অভিযোগ করেছেন কৃষক আব্দুল মন্নান আকন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের সোমবার দুপুরে। 

জানাগেছে, উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের আব্দুল গাফফার এ বছর ৩ জুলাই মোস্তফা আনোয়ার চৌধুরীর কাছ থেকে ২৬ শতাংশ জমি দলিল মুলে ক্রয় করেন। ওই জমিতে তার বাবা আব্দুল মান্নান আকন আমন ধান রোপন করেছেন। অভিযোগ রয়েছে জমিতে ধান রোপনের সময় স্থানীয় ভুমি দস্যু রাসেল প্যাদা, মাহতাব প্যাদা, আলতাফ খাঁন, সামসুল হক মৃধা ও মনির আকন জমির মালিক আব্দুল গাফফারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবী করেন। কিন্তু তিনি তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করেন। একে তারা ক্ষিপ্ত হয়ে রোপনকৃত জমি জোরপুর্বক দখল করে নেয়। এ ঘটনায় আব্দুল মন্নান আকন গত ২ অক্টোবর বরগুনা পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ দেয়। পুলিশ সুপার তদন্তে ঘটনার সত্যতা পেয়ে ভুমি দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। পরে ভুমি দস্যুরা বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে জমি দখল করবে না বলে মুচলেকা দিয়ে রক্ষা পান। কিন্তু পুলিশ সুপারকে দেয়া ওই মুচলেকা উপেক্ষা করে রাসেল প্যাদা ও মাহতাব প্যাদাসহ ১০-১২ ভুমি দস্যু গত সোমবার দুপুরে হার্বেস্টার মেশিন দিয়ে ওই জমির ধান কেটে নিয়ে যায় এবং পুলিশের কাছে অভিযোগ দিলে কৃষক মন্নান আকনকে তারা প্রাণে মেরে ফেলার হুমকি দেন। তাদের ভয়ে তিনি গত দুইদিন বাড়ী থেকে বের হয়নি। বুধবার দুপুরে কৃষক মন্নান আকন আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ দেন। 

নাম প্রকাশে অনিচ্ছুৃক কয়েকজন বলেন, রাসেল প্যাদা ও মাহতাব প্যাদারসহ তাদের সহযোগীরা হার্বেস্টার মেশিন দিয়ে প্রকাশ্যে ধান কেটে নিয়ে গেছেন। 

কৃষক আব্দুল মন্নান আকন বলেন, পুলিশ সুপারকে মুচলেকা দিয়েও রাসেল প্যাদা ও মাহতাব প্যাদাসহ ১০-১২ জন ভুমি দস্যু আমার জমির ধান কেটে নিয়েছে। তারা ধান কেটে নিয়েও খ্যান্ত হয়নি এ বিষয়ে পুলিশকে জানালে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। তাদের ভয়ে আমি গত দুইদিন ঘর থেকে বের হয়নি। তিনি আরো বলেন, আমি এ ঘটনার সঙ্গে জড়িত রাসেল প্যাদা ও মাহতাব প্যাদাসহ তার সহযোগীদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করছি।

এ বিষয়ে মাহতাব প্যাদা (০১৭৩৯৭৫৫৪৭০) ধান কেটে নেয়ার কথা স্বীকার করে বলেন, ওই জমি আমার ভাই রাসেল চাষাবাদ করেছে। স্থানীয়ভাবে মিমাংশায় চাষাবাদের খরচ বাবদ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছিল। ওই টাকা না দেয়ায় জমির একাংশের ধান কেটে আনা হয়েছে। 

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ কৃষক অভিযোগ দিলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।



আরও খবর




রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।