শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

চবিতে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

- মোঃ নিয়াজ মাখদুম, চবি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীদের উপর হামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ।এতে অন্তত ছয় জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।


সোমবার (১৫-ই জুলাই ২০২৪) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশনে এসব ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর আড়ায়টার কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেয়৷ এর আগে থেকে থেকে শাটল ট্রেনের বগিতে বগিতে তদারকি করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় চবি কোটা সংস্কার আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে দেখে ঘিরে ধরে ছাত্রলীগের বিভিন্ন উপগ্রুপের নেতারা। ধস্তাধস্তি করে তাকে তুলে নিয়ে যায় যাওয়া হয়। পরে রাফিকে নিয়ে ছাত্রলীগের একটি মিছিল প্রক্টর অফিসে গিয়ে প্রক্টরের কাছে তাকে তুলে দেয়। 


এসময় শাখা ছাত্রলীগের নেতারা বলেন,  যারা রাজাকার পরিচয় দিয়েছে তাদের এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঠাই নাই৷ যে ছেলে কোটা সুবিধা নিয়ে মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে অবস্থান নেয় এদের পেছনে কোন অপশক্তির ইন্ধন আছে কিনা খতিয়ে দেখতে হবে৷ এদের ছাত্রত্ব বাতিল করতে হবে। 


এদিকে আন্দোলনের সমন্বয়ক রাফিকে তুলে নেওয়ার  খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা সৃষ্টি। মেয়েদের হল অনেক মেয়ে প্রক্টর অফিসের সামনে চলে আসেন। পূর্ব থেকেই ছাত্রলীগের অবস্থান থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। 


প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, শিক্ষার্থী বিক্ষোভে বাঁধা দিতে শাটল ট্রেন অফ করে চাবি নিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে হামলার খবর পেয়ে প্রক্টর আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পর্যবেক্ষণে যেতে চাইলে ছাত্রলীগের বাঁধার সম্মুখীন হন। এসময় প্রক্টরের সাথে ধস্তাধস্তি হয় ছাত্রলীগ কর্মীদের। পরে প্রক্টর পুনরায় তার কার্যালয়ে প্রবেশ করতে বাধ্য হয়। 


এর আগে আন্দোলনকারীদের একটি অংশ প্রক্টর অফিসের দিকে আসার পথে শহিদ মিনার এলাকায় ছাত্রলীগ হামলা করে এতে অন্তত ছয় শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়। আহতদের মধ্যে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহবুবুর রহমানের অবস্থা গুরুতর বাকিদের তথ্য জানা যায়নি। 


সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত মেয়ে শিক্ষার্থীরা প্রক্টর অফিসের সামনে অবস্থান নেয়। ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কোন পুলিশ সদস্যের উপস্তিতি লক্ষ্য করা যায়নি। এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি অংশ চট্টগ্রাম শহরে অবস্থান নিয়েছে। 


বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোহাম্মদ অহিদুল আলম বলেন, "শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের সমর্থন ছিল। আমরা জানি তারা সবাই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন করছে। কিন্তু গতকাল রাতে শিক্ষার্থীরা যেভাবে স্লোগান দিয়ে আন্দোলন করছে তখন থেকে মনে হচ্ছে এই আন্দলোন ভিন্ন দিকে যাচ্ছে।"


সার্বিক পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলে প্রক্টর আরো বলেন, "বাংলাদেশ ছাত্রলীগের সাথে কোটা আন্দোলনকারীরা বাকবিতণ্ডায় লিপ্ত হয়। মুক্তিযোদ্ধা প্রজন্ম সংগঠনের সভাপতি এমতাবস্থায় একটা ছেলেকে তুলে আনে আমাদের কাছে এবং অভিযোগ জানায়, 'ও মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হয়েছে। ওর সাথে আমাদের ভালো সম্পর্ক আছে। কিন্তু, সে নিজেই এখন কোটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।" রাফি তৎক্ষণাৎ প্রতিবাদ করে বলে, "স্যার, আমি কোটার বিরুদ্ধে না। ৫৬% কোটার বিরুদ্ধে।" প্রক্টর স্যার বলেন, "তাছাড়া আদালত থেকে একটি নির্দেশনা পাঠানো হয়েছে। আমরা সেটি মেনে চলবো। এর বাইরে যেতে পারবো না। গতকাল সারাদেশের মতো আমাদের ক্যাম্পাসেও কিছু বিশৃঙ্খলা হয়েছে। আমরা বিষয়টা দেখছি।" শাটল ট্রেন বন্ধ করার বিষয়ে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন বন্ধ করার বিষয়টি আগেও ঘটেছে। ছাত্রলীগ একটা ছেলেকে তুলে এনেছে। বিষয়টা জানার পর এখন আমরা এটা সমাধানের চেষ্টা করছি।"


ছাত্রলীগ নেতা ইলিয়াস বলেন, ‘রাফিকে দেখে আমাদের মনে হয়েছে সে নেশাগ্রস্থ। তাই আমরা তাকে নিয়ে প্রক্টর স্যারের কাছে নিয়ে ডোপ টেস্ট করার অনুরোধ করেছি। কোনো রাজাকার ক্যাম্পাসে থাকতে পারে না।’


আন্দোলনের সমন্বয়ক চবি দর্শন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাসেল বলেন, ‘ষোলশহরে আমাদের আজ অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা করে তাদের আটকে দেওয়া হয়েছে। কয়েকজন আহত হয়েছে। শাটল ট্রেন আসতে দেওয়া হচ্ছে না।" 


সর্বশেষ প্রক্টর অফিসের সামনে একদল মেয়েকে নিরাপত্তার দাবীতে অবস্থান করতে দেখা যায়। ছাত্রলীগ কর্মীদের এসময় "ধর ধর শিবির ধর, একটা একটা জবাই কর" স্লোগান দিতে দেখা যায়।


আরও খবর




রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।