
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে নারী-পুরুষ ও অপ্রাপ্ত বয়ষ্কসহ ৩৪৫ জন রহিঙ্গা নাগরিককে আটক করে। চন্দনাইশ থানা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের শরণার্থী ক্যাম্পে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
৫ ফেব্রুয়ারি ভোর রাতে উপজেলার দোহাজারী বার্মা কলোনীতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের একটি যৌথ দল দোহাজারীর ২ ও ৭নং ওয়ার্ডের বার্মা কলোনীতে অভিযান চালিয়ে ৩৪৫ জন অবৈধ রোহিঙ্গা অভিবাসীকে আটক করে।
বৃহস্পতিবার ভোর রাত থেকে অভিযানে বার্মা কলোনীতে যৌথ বাহিনী চারদিক থেকে ঘিরে প্রতিটি বাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে সার্চ করেন। এ সময় বার্মা কলোনী থেকে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন মহিলা, ৮৩ জন অপ্রাপ্তবয়স্কসহ ৩৪৫ জন রোহিঙ্গা কে আটক করে। চন্দনাইশ থানা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) এর তত্ত্বাবধায়নে উখিয়াতে স্থানান্তরিত করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ এই এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে মূলত এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন তারা।





























