শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হোটেল-রেস্তোরাঁয় ১০ দিনে ক্ষতি ৪০০ কোটি টাকা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ০৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৩ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশের অর্থনীতিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই মহাসড়ক ঘিরে গড়ে উঠেছে নতুন অর্থনৈতিক ব্যবস্থা। এর মধ্যে অন্যতম মহাসড়ক লাগোয়া হোটেল ও রোস্তারাঁগুলো। কারফিউসহ দেশের অস্থিতিশীল অবস্থায় গত ১৭ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত মহাসড়ক বন্ধ থাকায় এসব হোটেল-রোস্তারাঁ অচল হয়ে পড়ে। এই ১০ দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হোটেলগুলোর প্রায় ৪০০ কোটি টাকা ক্ষতির হয়েছে। এমনটাই দাবি করেছেন হোটেল মালিকরা। তারা জানান, এভাবে চলতে থাকলে ক্ষতির পরিমাণ আরও কয়েকগুণ বাড়বে।


জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটার এলাকা। এই এলাকা ঢাকা ও চট্টগ্রামের মাঝামাঝি হওয়াতে পরিবহনের যাত্রা বিরতির উপযুক্ত স্থান। যে কারণে সময়ের সঙ্গে মহাসড়ক কেন্দ্রীক গড়ে ওঠে ছোট-বড় প্রায় ৪০০ হোটেল-রেস্তোরাঁ।


হোটেল মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অঞ্চলের এসব হোটেলে অন্য সব অঞ্চলের তুলনায় কয়েকগুণ বেশি বিকিকিনি চলে। বেচা-কেনার ওপর নির্ভর করেই লাভ হিসাব করেন মালিকরা। কোনোটিতে কম কোনোটিতে বেশি বিক্রি হলেও গড়ে দিনে ১০ লাখ টাকা বিক্রি হয় একেকটি হোটেলে। এই বিক্রি থেকে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, কর্মকর্তা-কর্মচারীদের পারিশ্রমিকসহ আনুসাঙ্গিক খরচের পর হয় লাভের হিসাব।



মালিকদের কয়েক জন জানান, ১০ লাখ টাকা বিক্রি করতে একটি হাইওয়ে হোটেলকে ২৪ ঘণ্টা খোলা রাখতে হয়। ৪০০ হোটেলে গড়ে কাজ করেন ৫০ জন কর্মী। এরমধ্যে কোথাও আছে ২৫০ জন আবার কোথাও ১০ জন। আর সব মিলিয়ে প্রায় ২০ হাজার জন। তাদের প্রতিদিন গড়ে ১ হাজার টাকা বেতন দিতে হয়। বন্ধেও তাদের অর্ধেক বেতন দিতে হয়েছে। ৫০০ টাকা করে প্রতিদিন ১০ লাখ এবং ১০ দিনে তা ১ কোটি টাকা হয়। এটা মালিকদের পকেট থেকে দিতে হয়েছে।


এছাড়া বন্ধ থাকায় প্রতিটি হোটেলে এক দিনে ১০ লাখ টাকা বিক্রি হয়নি। ১০ দিনে ১ কোটি টাকা। প্রতি হোটেলে ১ কোটি টাকা হলে ৪০০ হোটেলে ৪০০ কোটি টাকা বিক্রি বন্ধ ছিল।


তারা বলছেন, এভাবে চললে এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে। কাজ হারাবেন কয়েক হাজার কর্মচারী-কর্মকর্তা। অনেক হাইওয়ে হোটেলের ফটক চিরতরে বন্ধও হতে পারে।


পদুয়ার বাজার এলাকার ছন্দু হোটেলের মালিক ইকবাল আহমেদ বলেন, ‘আমাদের এখানে বেশিরভাগ স্থানীয় ক্রেতা। এরপরও আমরা কয়েক লাখ টাকার ধাক্কা খেয়েছি। কিন্তু যারা বাস নির্ভর তারা বড় ধরনের ধাক্কা খেয়েছেন। বিশেষ করে ১৭ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত তারা বড় ধরনের ক্ষতির সম্মুখিন হন। কারণ ওই সময় কোনও বাসও আসেনি। আবার কোনও ধরনের ক্রেতাও যায়নি। একেবারে বন্ধ ছিল হোটেল-রেস্তোরাঁগুলোর দরজা। এখনও বাস চলাচল একেবারে কম।’


হাইওয়ে হোটেল মালিক সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মজুমদার বলেন, ‘করোনার ধাক্কা আমরা কাটিয়ে উঠতে না উঠতেই কারফিউ। কারফিউতে পুরোপুরি বন্ধ ছিল হোটেলগুলো। অনেকে করোনার সময় ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছেন। আবার ব্যবসা চালু করতে বড় অঙ্কের টাকা ব্যাংক থেকে লোন নিয়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তারা। যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে আমাদের প্রায় তিন মাস লাগবে।’


তিনি বলেন, ‘প্রতিটি হোটেলে দিনে গড়ে ১০ লাখ টাকা কেনাবেচা হয়। আর নাহলে লাভের মুখ দেখা সম্ভব হয় না। কারণ এখানকার বিদ্যুৎ আর গ্যাস বিল শিল্প এলাকার থেকেও বেশি। এছাড়াও আরও অনেক খরচ। গত ১০ দিনে বেচা-বিক্রি ছিল শূন্যের কোটায়। এখনও যে খুব বেশি ভালো এমন নয়। তবে এখন কোনোরকম কর্মচারীদের খরচ উঠে আসে।’


সরকারি কোনও সহযোগিতা পেয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘দেশ এখনও অস্থিতিশীল। সবকিছুর সমাধান হলে সরকারের কাছে আবেদন করবো, যেন আমাদের পাশে দাঁড়ায়। এছাড়াও আমরা অনুরোধ করবো, যাদের বড় অঙ্কের ঋণ রয়েছে সেগুলোর সুদ যেন কমিয়ে দিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়ায়। না হলে অনেক ব্যবসায়ী বিপাকে পড়বেন।’


কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, ‘সার্বিক পরিস্থিতিতে সবারই কিছু সমস্যা হচ্ছে। আশা করছি, ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।’


আরও খবর




রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।