
মহি উদ্দিন আরিফ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়াহাব (৯০) গত সোমবার রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে কাজীরগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁর লাশ এলাকার কবরস্থানে দাফন করা হয়। তিনি, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।





























