
মোঃ আনোয়ার হোসেন (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় জুতা পায়ে শহিদ বেদিতে ওঠার একটি ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নারী কর্মীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ধুনট উপজেলা জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
উপজেলা জামায়াতের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শহিদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। উক্ত ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে যাহা অনাকাঙ্ক্ষিত।
বিষয়টি নিয়ে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
বিবৃতিতে আরও বলা হয়, গত ০৪/০২/২০২৬ খ্রি: তারিখ সকাল ১১.০০ ঘটিকায় বগুড়া-৫ আসন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার দাঁড়িপাল্লা মার্কা প্রতীকের প্রচারনা মিছিলের উদ্দেশ্যে ধুনট উপজেলা মহিলা জামায়াত কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেত হয়। তখন গ্রাম থেকে আসা কিছু অশিক্ষত ও বয়স্ক মহিলা সমর্থক অসাবধনতা ও ভুলবসত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের সময় শহীদ বেদিতে জুতোসহ উঠেপড়ে যা নিতান্তই তাদের অসতর্কতা ও ভুল বশত কারণে হয়েছে। যা সামাজিক যোগাযোগের মাধ্যেমে জানতে পেরেছি। এজন্য আমরা উপজেলা জামায়াতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।
উপজেলা জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সবাই আরও দায়িত্বশীল আচরণ করবে এবং শহিদদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।





























