শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

এখনও অ্যাওয়ার্ড না পেলে বাড়ি ফিরে কেঁদে ফেলি : ঋতুপর্ণা

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মুক্তির দোরগোড়ায় ঋতুপর্ণা অভিনীত-প্রযোজিত ছবি ‘পুরাতন’। ছবির প্রচারে বর্তমানে তুমুল ব্যস্ততা অভিনেত্রীর। এরই মাঝে ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।



কেমন আছেন জানতে চাইতেই ঋতুপর্ণা বললেন, আপাতত খুব চিন্তায় আছি। রাতে ঘুম আসছে না। সামনেই ‘পুরাতন’ মুক্তি যে।


এখনও ছবি মুক্তির আগে একই রকম টেনশন কাজ করে তাহলে? অভিনেত্রীর কথায়, ‘এখন আরও বেশি করে। সেটা আমি কাউকে বুঝতে দিই না। আসলে কোন কাজটা হলো আর কোনটা মিস করে গেলাম, এই ভাবতে-ভাবতে দিন-রাত এক হয়ে যাচ্ছে। এটা শুধু প্রযোজনা বলে নয়, আমি যেখানে অভিনয় করি, সেখানেও একই রকমের টেনশন হয়।’


অভিনেত্রী ঠিক কতটা আবেগপ্রবণ? ঋতুপর্ণার কথায় ‘এখনও কোনও ডিসার্ভিং অ্যাওয়ার্ড না পেলে আমি বাড়ি ফিরে কেঁদে ফেলি। কিছুদিন আগেই তেমনটা হয়েছে। ভীষণ কষ্ট পেয়েছিলাম। অন্য কেউ অ্যাওয়ার্ডটা পেয়েছেন বলে নয়। তবে আমার মনে হয়েছিল কাজের বিচারে আমি অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য। কাছের অনেকেই বোঝান, তবে আমি নিজেকে একেবারেই বদলে ফেলতে পারিনি। আমি অন্যদের মতো হতে পারি না। ওটাই আমার দুর্বলতা বা হয়তো আমার শক্তি।’


ইন্ডাস্ট্রির পুরাতন ও নতুনদের মধ্যে কি সংঘাত চলে? কাজের মাধ্যমে মেলবন্ধনের অভিজ্ঞতাই বা কেমন? উত্তরে তিনি বলেন, পুরাতন বা নতুন দু’ক্ষেত্রই ভালো এবং খারাপ। আসলে আমি একজন অপটিমিস্টিক মানুষ। ভালো ও খারাপকে সমান্তরাল ভাবে নিতে পারি। তবে এখন তো আর কেউ সাজেশন নেন না। তবু যদি আমার পরামর্শে কারও কিছু ভালো হয়, সেই ভেবে এগিয়ে যাই। কেউ নিতে পারলে ভালো, না নিতে পারলে সরে আসি।


কিছুদিন আগে মাকে হারিয়েছেন অভিনেত্রী, পরবর্তী ছবি ‘পুরাতন’ মা ও মেয়ের গল্পই বলবে। সে প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তর সংযোজন, ‘যখন ‘পুরাতন’-এর শুটিং করছিলাম, তখন মা ছিলেন। এই ছবিটা মাকে দেখানোর ইচ্ছে ছিল, তা আর হলো কই! হাজার চেষ্টা করলেও আর তো ফিরে পাব না।’ 




খানিকটা আবেগে ভেসে অভিনেত্রী বললেন, ‘আজও মায়ের ভয়েস নোটগুলো খুলে শুনি’। নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, ‘আসলে আমি নিজেই ভীষণ প্রাচীনপন্থী। আঁকড়ে বাঁচতে ভালোবাসি। অনেক প্রতারিত হয়েছি, কিন্তু নিজের ভিতরটাকে বদলাব কী করে?’


এই কঠিন সময়ে ছেলে অঙ্কন তাকে সামলে রেখেছেন জানান ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ-র বড় পর্দায় অভিষেক নিয়ে জল্পনা তুঙ্গে। অঙ্কনের অভিষেকের প্রস্তুতিও কি চলছে? 


ঋতুপর্ণা বললেন, ‘ওদের নিজেদের সিদ্ধান্ত আছে। এখন ছেলে আমার সঙ্গে নানা অনুষ্ঠানে যায়। হয়তো মায়ের জগতটাতে দেখতে-বুঝতে চাইছে। তবে ওর ভবিষ্যৎ পরিকল্পনা এখনও আমার কাছে স্পষ্ট নয়। আর আমার মেয়ে ভীষণ ভালো নাচে। ও আমার স্টাইল স্টেটমেন্টও পছন্দ করে না। তবে আমার মনে হয় না, ওরা আমাদের পেশার এতটা পরিশ্রম করতে পারবে। আমার মনে হয়, ওরা অ্যাকাডেমিকালি এগোতে চাইবে।’


‘পুরাতন’ ছবির হাত ধরে শর্মিলা ঠাকুরের বাংলা ছবিতে দীর্ঘদিন পরে প্রত্যাবর্তন নিয়ে অভিনেত্রী বলেন, ‘তার  সঙ্গে আমার যোগাযোগ ছিলই। উনি নিজেই বলেছিলেন, বাংলায় কাজ করতে চান। আমিও সঠিক স্ক্রিপ্টের অপেক্ষায় ছিলাম। অবশেষে ব্যাটে-বলে এক হয়েছে।’


আরও খবর
আবারও নাদিয়া সিন চরিত্রে প্রিয়াঙ্কা

বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রোজা রেখেও কাজ করি : বুবলী

বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬





কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

পাকুন্দিয়ায় ঈদ উপলক্ষে দুস্থ-অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

সরকারি খেজুর বিতরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে — এমপি মোশারফ হোসেন

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

আবারও নাদিয়া সিন চরিত্রে প্রিয়াঙ্কা

রোজা রেখেও কাজ করি : বুবলী

​চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

সাথী বৈদেশীর গানের পরিচালনায় সোহেল খান

‘আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?’

প্রকাশ্যে ‘সোলজার’-এর ফার্স্ট লুক পোস্টার, তানজিন তিশার চমক

কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল

নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম

বিকিনি পরা নিয়ে মুখ খুললেন তানজিয়া জামান মিথিলা

দুই যুগ পর জামালপুরে রক ফেস্ট ২.০, মঞ্চ মাতাবেন সাইফ শুভ ও লালন ব্যান্ড