শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

এমপি কোটার সড়কেই গিলে খাওয়া কোটি টাকা-কালিগঞ্জে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আরাফাত আলী,স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ইছাপুর–রথখোলা সড়কে এমপি কোটার আওতায় নির্মিত কার্পেটিং কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২০–২১ অর্থবছরে আইআরআইডিপি প্রকল্পের আওতায় প্রায় ৮৮ লাখ ৫৮ হাজার ৯শত টাকা ব্যয়ে নির্মিত ১ হাজার ১৪০ মিটার দীর্ঘ এই সড়কের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সিডিউল ও মানদণ্ড উপেক্ষা করে নিম্নমানের বালি, খোয়া ও পিচ ব্যবহার করে দায়সারাভাবে কাজ সম্পন্ন করা হয়েছে। রাস্তার বেস প্রস্তুত না করেই অপরিষ্কার ও খোয়া মিশ্রিত বালুর ওপর কার্পেটিং করা হয়, যা সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।

জানা গেছে, মেসার্স মজমল বাহারাইন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ওয়াহিদুল ইসলামের নামে প্রকল্পটি বাস্তবায়িত হলেও বাস্তবে সালাম নামের এক ব্যক্তি কাজটি তদারকি করেন। কাজ চলাকালে উপজেলা ও জেলা পর্যায়ের প্রকৌশলীদের যথাযথ তদারকি না থাকায় অনিয়মের সুযোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ।

সরেজমিনে কাজ চলাকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী রমেশ ও সাতক্ষীরা এলজিইডি কার্যালয়ের সহকারী প্রকৌশলী হাসাইন উপস্থিত থাকলেও তারা এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কীভাবে কাজের মান যাচাই করেছেন—সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

পরে এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনিয়মের বিষয়টি স্বীকার করেন। তবে তার উপস্থিতিতেই তড়িঘড়ি করে কার্পেটিং কাজ শেষ করে ফেলা হয় বলে এলাকাবাসীর অভিযোগ।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন,

“২০২০–২১ অর্থবছর ছিল করোনাকালীন সময়। তখন কম রেটে টেন্ডার হওয়া কাজ এখন বেশি রেটে করতে গিয়ে ঠিকাদাররা সমস্যায় পড়ছে। অনেকেই কাজ না করে চলে গেছে। আমরা অনুরোধ করে কাজগুলো করাচ্ছি—এ কারণে কিছু সমস্যা হচ্ছে।”

অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ, টেন্ডার চুক্তি অনুযায়ী কাজ না করে অনুমোদনহীন ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে মোটা অঙ্কের পার্সেন্টেজের বিনিময়ে দ্রুত কাজ শেষ করা হয়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ওয়াহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন,

“আমার লোক সেখানে রয়েছে। এসব বিষয়ে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলুন।”

এলাকাবাসী অবিলম্বে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।



আরও খবর




রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।