
মোঃ শাকিল প্রধানঃ
গজারিয়া উপজেলা বালুয়াকান্দীতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই মার্চ সোমবার ৩ ঘটিকায় বালুয়াকান্দী মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার শান্তি কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় এবং দেশ ও জাতির কল্যাণে গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খন্দকার জালাল রিমুর সঞ্চালনায় গজারিয়া উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ইসহাক চেয়ারম্যান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কামরুজ্জান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ভিপি মাসুম। মুজাম্মেল হক মুন্না জেলা যুবদলের সিনিঃ যুগ্ন আহবায়ক,মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মাসুদ। গজারিয়া উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ান, সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার। সকল ইউনিয়ন এর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























