
মোঃ শাকিল প্রধানঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় কোস্ট গার্ডের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দেশীয় পিস্তল, গুলি, নগদ টাকাসহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ মে) দুপুরে গজারিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন জানানো হয় অভিযানে ৮জন ব্যক্তিসহ বালু বহনকারী ৩টি বাল্কহেড ও ৩টি ড্রেজার আটক করা হয়েছে। এ সময় একটি ড্রেজার তল্লাশি করে ১টি দেশীয় তেরি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৭টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার ৮৬৬টাকা উদ্ধার করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ, কোস্ট গার্ডের ষ্টেশন কমান্ডার জিএম তানজিমুল ইসলাম প্রমুখ।





























